নজরবন্দি ব্যুরো: ভারতীয় শিবিরে ফের ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আগেই বাদ হয়েছেন মোহাম্মদ সামি। আর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতলেও আগামী জানুয়ারিতে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্য কুমার যাদব।
আরও পড়ুন: অবসরের পর কী করবেন ধোনি? জানালেন নিজেই

তার গোড়ালির পেশিতে চোট রয়েছে। কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে বলে জানানো হয়েছে। ভারতীয় বোর্ড তাকে জাতীয় ক্রিকেট একাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব করা নির্দেশ দিয়েছে। সূত্রের খবর আফগানিস্তানের বিরুদ্ধে কোন সম্ভাবনাই নেই।

ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজেও সূর্যর (Surya Kumar Yadav)ডাক পাওয়ার পাওয়ার কোন সম্ভাবনা নেই। অপরদিকে আগে থেকেই ঘোরালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya)। তার চোটের বর্তমান অবস্থা কি তা এখনো কারো জানা নেই।
এবার চোট সূর্য কুমারের, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে তিনি

মনে করা হচ্ছে আইপিএল এর পরেই হার্দিক পান্ডিয়া জাতীয় দলে ফিরতে পারবেন। সব মিলিয়ে বিশ্বকাপের পরে বেশ কিছু ক্রিকেটার এখন চোটের কবলে। এর সাথে নতুন সংযোজন সূর্য কুমার যাদব।



