বিশ্বকাপের দলে কেন নেই রিঙ্কু? ব্যাখ্যা দিলেন আগারকার

Rinku Singh: আমরা আরও একজন অতিরিক্ত স্পিনার নিতে চেয়েছিলাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরে যে প্রশ্ন সব থেকে বেশি উঠেছে, সেই প্রশ্নের জবাব দিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। ৪৮ ঘণ্টা পর। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে জায়গা পাননি রিঙ্কু সিং। কেন তাঁকে নেওয়া হয়নি তার ব্যাখ্যা দিলেন আগরকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন রোহিত শর্মা ও অজিত আগরকর।

আরও পড়ুন: বিশ্বকাপের দল নিয়ে এবার মুখ খুললেন রোহিত-আগারকার, কী বললেন অধিনায়ক ও প্রথান নির্বাচক

agarkar1

সেখানে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, কেন রিঙ্কু সিং ১৫ জনের দলে জায়গা পাননি? অজিত আগরকর জানান যে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁদের কাছে সবচেয়ে কঠিন ছিল। তিনি আরও বলেন, “রিঙ্কুর কোনও দোষ নেই। ও আমাদের সঙ্গে যাচ্ছে। তবে ওকে বাদ দিতে হয়েছে টিমের মধ্যে ভারসাম্য আনার জন্য।

wc

আমরা আরও একজন অতিরিক্ত স্পিনার নিতে চেয়েছিলাম।” নাইট তারকার দলে না থাকাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য তাঁর। একই কারণে শুভমান গিল বাদ গিয়েছেন বলেও জানান জাতীয় নির্বাচক। দলে এবার চারজন স্পিনার আছেন।

বিশ্বকাপের দলে কেন নেই রিঙ্কু? ব্যাখ্যা দিলেন আগারকার

rinkusing

উল্লেখ্য, গত বারের আইপিএলের পর থেকে ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন রিঙ্কু। ১৫টি ম্যাচে ৩৫৬ রান করেছেন তিনি। গড় ৮৯। স্ট্রাইক রেট ১৭৬.২৪। দু’টি অর্ধশতরান করেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জিতিয়েছেন। ভারতীয় দলের নতুন ফিনিশার বলা হচ্ছিল তাঁকে। কিন্তু তাঁকে বিশ্বকাপের দলে নেওয়া সম্ভব হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন