নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ২২ জুলাই তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেদিনেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৮ কোটি টাকা নগদ সহ সোনার গয়না।


এই টাকা কার? এই নিয়ে প্রশ্ন ঘুরছিল রাজনৈতিক মহলে। এই মামলায় দুজনেই এখন রয়েছেন জেলে গত ২৬ দিন ধরে । পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় বেশ কয়েকবার জামিনের আবেদন করেছেন। কিন্তু আদালত তাঁকে জামিন দেয়নি। অপর দিকে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু জামিনের আবেদনই করছেন না।

আর অর্পিতার এই জামিনের আবেদন না করার নেপথ্যে কি রয়েছে বড় আশঙ্কা? শুরু হয়েছে গুঞ্জন। কিছুদিন আগেই অর্পিতার আইনজীবীরা আদালতের কাছে জানান যে তাঁর মক্কেলের প্রাণ সংশয় রয়েছে। ইডি হেফাজতে তাঁকে যা খাবার এবং জল খেতে দেওয়া হবে, তা যেন পরীক্ষা করে তবেই দেওয়া হয়।



এমনকী জেলেও অর্পিতার পর্যাপ্ত নিরাপত্তার দিকে নজর দিতে অনুরোধ করেছিলেন আইনজীবী। এমন কি আরপিতাকে যেন প্রথম শ্রেণির কয়েদির মর্যাদা দেওয়া হয় সেই আবেদনও করেন তার আইনজীবীরা।

পার্থ জামিন চাইলেও অর্পিতা কেন জামিনের আবেদন করছেন না? নেপথ্যে কি!
জেলের ভিতর অর্পিতার প্রাণনাশের ভয় রয়েছে বলেও আদালতে জানান তাঁরা। তবে এই প্রাণ নাশের আশঙ্কা কেন করা হচ্ছে সে বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি অর্পিতার আইনজীবী।








