Nawsad Siddique: রাহুল গান্ধী ভালো, অ্যালার্জি তৃণমূল, সেই কারণেই INDIA জোটে না নওশাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য নানান বিজেপি বিরোধী দলগুলি জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া জোট। অনেক বিজেপি বিরোধী দলই রয়েছে এই জোটে। আগামী দিনে আরও অবিজেপি দল যোগ দিতে পারে এই জোটে, এমনটাই আশা জোটের।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

তবে আইএসএফ কী ভবিষ্যতে এই ইন্ডিয়া জোটে সামিল হবে? এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, তৃণমূল না থাকলে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধীদের সঙ্গে হাত মেলাতে আপত্তি থাকত না তাদের। কিন্তু একমাত্র বাধা তৃণমূলই।

4

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে অশান্তির অভিযোগে বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ডেকে পাঠানো হয়েছিল ভবানীভবনে। এর আগেও অবশ্য একবার তাঁকে তলব করে রাজ্যের তদন্তকারী সংস্থা। এদিন প্রায় ৪ ঘণ্টা ধরে নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হয়।

রাহুল গান্ধী ভালো, অ্যালার্জি তৃণমূল, সেই কারণেই INDIA জোটে না নওশাদের

বৃহস্পতিবার রাতে ভবানীভবন থেকে বেরিয়ে প্রশংসার ছলে সিআইডি-র প্রতি বিদ্রূপ শোনা যায় তাঁর গলায়। বলেন, ”অফিসাররা ভাল, তবে সংখ্যায় খুব কম। আরও সিআইডি অফিসার নিয়োগ করার কথা ভাবা উচিত মুখ্যমন্ত্রীর।”

রাহুল গান্ধী ভালো, অ্যালার্জি তৃণমূল, সেই কারণেই INDIA জোটে না নওশাদের

6

নতুন বিরোধী জোট প্রসঙ্গে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীকে খুব পছন্দ করেন। তাঁর কথায়, রাহুল যাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের বিরুদ্ধে তাঁর অনেক অভিযোগ রয়েছে। এখানে নাম না করে তিনি তৃণমূলের কথাই বলতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর