Justice Avijit Ganguly: প্রভাবশালী কোনও ব্যক্তির যোগ দেখা যাচ্ছে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায় ছাড়া যারা হেফাজতে রয়েছেন, অন্য কোনও ব্যক্তির নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন কি না, সেই প্রশ্ন এদিন তুলেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হতে পারে যারা হেফাজতে রয়েছে, তাঁদের থেকেও বেশী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম কিন্তু উঠে আসতে পারে। অভিযোগের অভিমূখ কোন দিকে যাচ্ছে? সেখানে কী প্রভাবশালী কোনও ব্যক্তির যোগ দেখা যাচ্ছে? এই ধরনের প্রশ্ন এদিন তোলেন বিচারপতি।

আরও পড়ুনঃ TMC: জেলা শিক্ষা পর্ষদের পদ থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে, রাজনৈতিক মহলে জল্পনা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চান, গোটা প্রক্রিয়ায় আর কোনও প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসছে কি না, সেটা মুখবন্ধ খামে জমা দিক সিবিআই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, সোমবার এই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে আদালতে। সেই মামলায় সিবিআই আধিকারিকরা উপস্থিত থাকবেন। তাঁরা আদালতকে সাহায্য করতে পারবেন।সরাসরি সিবিআইয়ের মুখ থেকেই জানতে পারবেন।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে বারবার অভিযোগ উঠেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। দুর্নীতির পাহাড় পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে হয়েছে, এমনটা বারবার মামলাকারীরা দাবি করে এসেছিল। একইসঙ্গে অভিযোগ উঠেছিল মানিক ভট্টাচার্য সহ শিক্ষা দফতরের একাধিক একাধিক প্রাক্তন আধিকারিকদের নাম। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রধান ঘিরে চাঞ্চল্য।

প্রভাবশালী কোনও ব্যক্তির যোগ দেখা যাচ্ছে? কার দিকে উদ্দেশ্য বিচারপতির? 

1 9

এর পর সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআইয়ের দায়িত্ব ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। সিবিআইয়ের তদন্ত যেন কোনও ব্যক্তির অঙ্গুলিহেলনে কাজ না করে। হয়তো নির্দেশ দিতে পারি আদালতকে না জানিয়ে জামিন দেওয়া যাবে না এদের। সাফ জানিয়ে দেন বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন