সাংবাদিকদের সুত্র মারফৎ খবর, এই সুত্র কে? তা জানাতে হবে তদন্তকারীর কাছে, জানালো আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাংবাদিকরা কোন সূত্র থেকে খবর পাচ্ছেন, তা তদন্তকারী সংস্থার কাছে আর গোপন রাখা যাবে না। বুধবার নয়াদিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতের তরফে একটি ক্লোজ়ার রিপোর্ট বাতিল করে দেওয়ার পর এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।আদালত জানিয়েছে, সাংবাদিকরা কোন সূত্র থেকে খবর পাচ্ছেন, তা তদন্তকারী সংস্থার কাছে গোপন রাখা যাবে না।

আরও পড়ুনঃ চিনকে পিছনে ফেলে জনসংখ্যায় ভারত-ই এখন বিশ্বের এক নম্বরে! রিপোর্ট প্রকাশ্যে

2 9

প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির সংক্রান্ত মামলাতেই বুধবার কড়া নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। উল্লেখ্য, ২০০৯ সালের ৯ফেব্রুয়ারি একটি সংবাদপত্রে তাঁকে নিয়ে একটি খবর ছাপা হয়।

 সাংবাদিকদের সুত্র মারফৎ খবর, এই সুত্র কে? তা জানাতে হবে তদন্তকারীর কাছে, জানালো আদালত

কিন্তু পরে জানা যায় যে, সাংবাদিকটি ভুয়ো নথিপত্রের ভিত্তিতে খবরটি প্রকাশ করেছিলেন। এই বিষয়ে তদন্ত শুরু হলে ওই সাংবাদিক জানান, তিনি কোন সূত্রে খবরটি পেয়েছেন, তা প্রকাশ্যে বলতে পারবেন না।

সাংবাদিকদের সুত্র মারফৎ খবর, এই সুত্র কে? তা জানাতে হবে তদন্তকারীর কাছে, জানালো আদালত

 সাংবাদিকদের সুত্র মারফৎ খবর, এই সুত্র কে? তা জানাতে হবে তদন্তকারীর কাছে, জানালো আদালত

ফলে, তদন্ত সেখানেই থেমে যায়।এর পরেই নির্দিষ্ট মামলার প্রসঙ্গ টেনে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন জানান, ২০০৯ সালের প্রকাশিত এই খবরটির মূল সূত্র কী এবং কোন নথিপত্রের ভিত্তিতে তা লেখা হয়েছিল, তার সম্পূর্ণ বিবরণ তদন্তকারী সংস্থার হাতে দিতে হবে সাংবিদককে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত