নজরবন্দি ব্যুরোঃ রঞ্জি ফাইনালের প্রথম দিন ইডেনে ছিলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা। শুক্রবার সকালে তিনি পদত্যাগ করেন। তাঁর জায়গায় নির্বাচক প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন শিবসুন্দর দাস। আগামী দিনে তাঁর হাতে দায়িত্বও তুলে দিতে পারে বোর্ড।
আরও পড়ুনঃ এ বছর কবে শুরু IPL? সম্ভাব্য দিনক্ষণ সামনে এল



চেতন শর্মার পদত্যাগের পর এখন নির্বাচকদের মধ্যে রয়ে গেলেন- প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলা, শিব সুন্দর দাস ও সুব্রত বন্দ্যোপাধ্য়ায়। রয়েছেন তামিলনাড়ুর ব্যাটার শ্রীধরন শরথ । তবে শোনা যাচ্ছে শিবসুন্দর দাসকে যোগ্য হিসেবে দিতে পারে এই দায়িত্ব।



ভারতের হয়ে ২৩টি টেস্ট খেলা শিবসুন্দর কিছু দিন আগেই নির্বাচক কমিটিতে সুযোগ পান। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় আন্তর্জাতিক ম্যাচে খেলেছিলেন শিবসুন্দর। ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন তিনি।
চেতনের জায়গায় কে? উঠে এলো সৌরভের সতীর্থের নাম

ভারতের হয়ে চারটি এক দিনের ম্যাচও খেলেছিলেন শিবসুন্দর। টেস্টে দু’টি শতরান-সহ ১৩২৬ রান করেছিলেন তিনি। নির্বাচক কমিটিতে থাকা বাকি সদস্যদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা কিছুটা বেশি শিবসুন্দরের।







