নজরবন্দি ব্যুরোঃ তৃণমুলের বিপক্ষে কারা কোথায়? জল্পনা কাটিয়ে আজই প্রথম ২ দফার প্রার্থী তালিকা প্রকাশ BJP’র। কথা ছিলো গতকাল ঘোষণা হওয়ার কিন্তু তৃণমূলের তালিকা ঘোষণা হওয়ার পর তা পিছিয়ে দেওয়া হয়েছিল। জল্পনা ছিল মোদীর ব্রিগেড সমাবেশের পর ঘোষিত হবে।
আরও পড়ুনঃ শিলিগুড়ি পুনরুদ্ধারে ওমপ্রকাশে আস্থা, প্রার্থী ঘোষণার পরদিনই হাজির স্বয়ং মমতা।
বিজেপি সূত্রে খবর ছিল জাতীয় স্তর থেকে নির্দেশ রয়েছে কমপক্ষে ১০ লক্ষ জমায়েত করতে হবে ব্রিগেডে। সেই মত টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জোন ভিত্তিক। তার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করলে বিক্ষোভ দেখা দিতে পারে দিকে দিকে। আর তাতে তাল কাটবে ব্রিগেডের। তবে বিজেপির এই তারিখ পে তারিখ নিয়ে ক্ষোভ বাড়ছিল দলের ভেতরেই। জল্পনা বিতর্ক আর বিক্ষোভ মেটাতেই আজই তড়িঘড়ি প্রথম দু দফার প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। জেনেনিন কারা কোথায়…
ময়না- অশোক দিন্দা, হলদিয়া- তাপসী মণ্ডল, খেজুরি- শান্তনু, প্রামাণিক কাকদ্বীপ – দীপঙ্কর জানা, পাশকুঁড়া – দেবব্রত পটটনায়ক, মহিষআদল- বিশ্বনাথ বন্দোপাধ্যায়, ডেবরা – ভারতী ঘোষ ,নারায়ণগড় – রামপ্রসাদ, গিরি সবং – অমূল্য মাইতি ,দাসপুর – প্রসন্ন বেরা। মেদিনীপুর – সম্বিত দাস। শালবনি – রাজীব কুন্ডু ,গড়বেতা -মদন রুইদাস, খড়গপুর – তপন ভুঁইয়া বীনপুর – পালন সরেন, তালদ্যাংরা- শ্যামল কুমার সরকার ,জয়পুর – নরহরি মাহাতো, দাঁতন- শক্তিপদ নায়েক, কেশিয়ারি – সোনালি মুর্মু ,ঝাড়গ্রাম – সুখময় শতপতী, পুরুলিয়া – সুদীপ মুখার্জী, রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি ,গোপী বল্লভ পুর – সঞ্জিত মাহাতো, বলরামপুর – বানেশ্বর মাহাতো, মানবাজার – গৌরী সিং মাহাতো, বিষ্ণুপুর – তন্ময় ঘোষ ,পটাশপুর-অম্বুজাক্ষ মোহান্তি। কাঁথি উত্তর- সুনীতা সিংহ, কাঁথি দক্ষিণ- অরূপকুমার দাস।
ইন্দাস- নির্মল ধাঁড়া, সোনামুখী – দিবাকর ঘরামী, কতুলপুর – হরকালী পতীহার, ওন্দা – অমর শাখা ,বাঁকুড়া – নীলাদ্রি শেখর দানা ,চন্দ্রকোনা – শিবরাম দাস ,কেশপুর – প্রীতিশ রঞ্জন কৌর ঘাটাল – শীতল কপাট ,দাসপুর- প্রশান্ত বেরা, পিংলা – অন্তরা ভট্টাচার্য, চন্ডীপুর- পুলক কান্তি গুরিয়া, গোসাবা – চিত্ত প্রামাণিক ,পাথর প্রতিমা – অসিত হালদার, এগরা – অরূপ দাস বান্দয়ান – পারশি মুর্ম্, পারা – নদীয়া চন্দ বাউরি ,রাইপুর – সুধাংশু হাসদ, রানিবাঁধ – ক্ষুদিরাম টুডু ,ছাতনা- সত্যনারায়ণ মুখার্জ, নন্দকুমার – নিরঞ্জন অধিকারী।




