রাজ্য সরকারের সাথে সরকারী কর্মীদের DA নিয়ে সমস্যা দীর্ঘ দিনের। সেটা শুধু তৃণমূল সরকারের সাথে না। এর আগে বাম সরকারের সাথেও এই সমস্যা দেখা গিয়েছে। তবে মমতার সরকার আসার পর এই সমস্যা আরও বেড়েছে। আর এই সমস্যা বাড়ার পিছনে রয়েছে বিভিন্ন কারণ। তার মধ্যে অন্যতম হল বকেয়া DA অনেকটা বেড়ে যাওয়া ও মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারী কর্মীদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য।

DA নিয়ে এই সরকারের আমলে সরকারী কর্মীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে কর্মীদের। এমন কি অনশন পর্যন্ত করেছেন কর্মচারী সংগঠন গুলি। কিন্তু সেভাবে কাজের কাজ কিছু হয়নি। সরকারের তরফে কর্মচারীদের সামান্য কিছু DA বাড়ালেও বকেয়া থেকে গিয়েছে অনেকটাই। ফলে এই সমস্যা সমাধানের জন্য আদালতে যেতে হয়েছে দুই পক্ষকেই।
DA সরকারী কর্মীদের অধিকার। আর সেটা কিছুতেই মানবেন না মমতা সরকার। সরকারের পক্ষ থেকে বারবার আদালতে বলা হয়েছে কর্মচারীদের DA দেবার মতো কাটা সরকারী কোষাগারে নেই। তাহলে কি হবে? কারণ কেন্দ্রীয় সরকারের কর্মীদের থেকে রাজ্য সরকারের কর্মীদের DA এর ফারাক এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই সমস্যা শুধু এই রাজ্যের নয়। ভারতের বিভিন্ন রাজ্যে কমবেশি DA সমস্যা আছে। কিন্তু আমাদের রাজ্যের সরকারী কর্মীদের অভিযোগ আমাদের রাজ্যের তৃণমূল সরকার তাঁদের DA নিয়ে সে ভাবে ভাবেন না।

যেমন ভাবছে মধ্যপ্রদেশ সরকার। এখানে প্রশ্ন উটছে কি এমন করেছে এই রাজ্যের সরকার। খবরে প্রকাশ মধ্যপ্রদেশ সরকার তার রাজ্যের সরকারী কর্মীদের বকেয়া DA কিস্তির মাধ্যমে দেবার জন্য ভেবেছেন। যা ওই রাজ্যের কর্মীদের DA নিয়ে চিন্তা অনেকটাই দূর করেছে। কিন্তু আমাদের রাজ্যে? সেরকম কোন চিন্তা সরকার করছেন কি?
DA সমস্যা মিটবে কবে? অন্য রাজ্যের উদাহরণ টেনে আশায় এই রাজ্যের কর্মীরা

আন্দোলনরত সরকারী কর্মী সংগঠন দাবি করছেন, না সেরকম কোন চিন্তা মমতার সরকারের মাথায় ঘুরছে না। তবে তাঁর আশা করছেন আগামী দিনে এই শুভ চিন্তা মুখ্যমন্ত্রীর মাথায় অবশ্যই প্রবেশ করবে আর সেটা তিনি করে দেখাবেন। কিন্তু সেটা কবে? তা এক মাত্র বলতে পারবে সময়। আর তাই রাজ্যের কয়েক লক্ষ্য সরকারী কর্মচারী সেই সময়ের দিকেই তাকিয়ে চাতকের মতো বসে রয়েছে রাজ পথে।



