নজরবন্দি ব্যুরোঃ স্কুল খোলার সম্ভাবনা নেই ফেব্রুয়ারির আগে! কি বলছে শিক্ষা দফতর? করোনা ভাইরাসের ফলে পশ্চিমবঙ্গ সহ দেশ-বিদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পঠন-পাঠন বন্ধ রয়েছে। পড়াশোনার জন্য অনলাইনই একমাত্র বিকল্প মাধ্যম হয়ে উঠেছে।তার মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।কিন্তু অনিশ্চয়তা’ তৈরি হয়েছে ক্লাস কবে শুরু হবে তা নিয়ে।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধ মতুয়া সঙ্ঘ, বঙ্গ সফরে এসে এলাকায় যাচ্ছেন না অমিত শাহ।


স্কুল খোলার সম্ভাবনা নেই ফেব্রুয়ারির আগে! কি বলছে শিক্ষা দফতর? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে পরীক্ষা কবে হবে তা নিয়েও কিছু জানা যায়নি। এদিকে, আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট দ্রুত প্রকাশ করতে চায় ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’। এই কাউন্সিল ইতিমধ্যে দেশের মুখ্যমন্ত্রীদের ৪ জানুয়ারি আংশিকভাবে স্কুল খুলতে চেয়ে চিঠি দিয়েছে।
আইসিএসই স্কুলগুলির সর্বভারতীয় সংগঠনের সভাপতি সুজয় বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “স্কুল খোলা নিয়ে এখনও সরকারি সম্মতি মেলেনি। পশ্চিমবঙ্গ সরকারের অধীন স্কুলগুলিতে কবে পঠন-পাঠন শুরু হবে তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে কোনও উত্তর নেই। বিকাশভবনের কর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত না মেলা পর্যন্ত স্কুলে পঠন-পাঠন শুরু হবে না।”
আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। কাউন্সিল নির্বাচন কমিশনেও চিঠি দিয়ে জানতে চেয়েছে কবে নাগাদ ভোট হতে পারে তা জানানো হোক।সেই মতো তারা দশম ও দ্বাদশ-এর পরীক্ষার সূচি প্রকাশ করবে। বিকাশভবন সূত্রের পাবা খবর অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কবে নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা চলছে।









