নজরবন্দি ব্যুরোঃ বিক্ষুব্ধ মতুয়া সঙ্ঘ, বঙ্গ সফরে এসে এলাকায় যাচ্ছেন না অমিত শাহ। আলোচনার পরেও আসেনি কোন রফাসুত্র। সাধারন সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় নিজে এসেও দলের বিক্ষুব্ধ সাংসদ শান্তনু ঠাকুরকে বোঝাতে পারেনি। তাই অমিত শাহের আসন্ন বঙ্গ সফরে স্থগিত থাকছে মতুয়া এলাকায় যাওয়া। বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় তাঁর এই সফরে তিনি যাচ্ছেন না মতুয়া এলাকায়।
আরও পড়ুনঃসপ্তাহের শেষেই জাঁকিয়ে পড়বে শীত! জানালো আবহাওয়া দপ্তর


কিছুদিন আগেই মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় গিয়ে মতুয়া সমর্থনে বলেন মতুয়ারা এই দেশেরই নাগরিক। তাই তাদের আলাদা পরিচয়পত্রের প্রয়োজন নেই। যাকে সমর্থন জানান বিজেপি বিধায়ক তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুর। তারপরেই বঙ্গ সফরে আসার আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ন্তনু ঠাকুরকে বােঝানাের চেষ্টা করতে কৈলাস বিজয়বর্গীয় তার বাড়িতে পর্যন্ত যান।
কিন্তু লাভ হয়নি। নিজের তােলা দাবিতে এখনও অনড় শান্তনু ঠাকুর। ফলে শাহি-সফরের কর্মসূচি থেকে মতুয়া এলাকা বাদ দেওয়া ছাড়া বিকল্প কোনও পথ ছিলােনা অসহায় বিজেপির। শাহের যে কর্মসূচি রাজ্য বিজেপিকে জানানাে হয়েছে, সেখানে উত্তর ২৪ পরগনা নেই। স্পষ্ট করা হয়েছে, শাহ মতুয়া এলাকায় যাবেন না। ওই এলাকা শাহ এড়িয়ে যাওয়ার অর্থ নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের সামনে যেতে দু’বার ভাবছেন তিনি৷
বিক্ষুব্ধ মতুয়া সঙ্ঘ, বঙ্গ সফরে এসে এলাকায় যাচ্ছেন না অমিত শাহ। তবে রাজ্য বিজেপির রুটিন দাবি, পরের বার মতুয়াদের কাছে যাবেন শাহ। প্রসঙ্গত বঙ্গ সফরে এসে ১৯ তারিখ শাহ যাবেন মেদিনীপুর। পরের দিন শান্তিনিকেতন এ একাধিক প্রকল্প ছাড়াও রয়েছে একটি রোড শো।









