কবে থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা আবহে প্রায় দেড় বছর দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ। শুধু স্কুল-কলেজে পঠন-পাঠনই নয় বন্ধ হয়ে গিয়েছে অনেক পরীক্ষাও। মাঝে করোনা প্রকপ একটু কমলে স্কুল খোলার ব্যবস্থা করা হয়েছিল শুরু হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ পাঠ্যক্রম । কিন্তু করোনার প্রকোপ বাড়াতে থাকায় তা বন্ধ হয়ে যায়।কিন্তু দীর্ঘ সময়ে স্কুল বন্ধ থাকার পর অবশেষে স্কুল খোলার কথা জানিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর।

আরও পড়ুনঃকাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা, গ্রেফতার দেখভালের কাজে যুক্ত মহিলা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে পারে ক্লাস। তবে কোভিড নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে ক্লাস হবে অনলাইনে।উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৮ নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হতে পারে। কোভিড নিয়ন্ত্রণের মধ্যে না থাকলে ক্লাস হবে অনলাইনে।’

উল্লেখ্য২ আগস্ট প্রথম বর্ষে অনলাইনে ভরতির আবেদন শুরু হয়। ৩১ আগস্ট প্রকাশ হয় মেধা তালিকা। বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেলের ভরতি শেষ হয় ৩০ সেপ্টেম্বর।

কবে থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? ঘোষণা উচ্চ শিক্ষা দপ্তরের 

 

কবে থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর

অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা ছিল। তবে পুজোর মাসে তা কার্যকর হয়নি। আগামী মাস থেকে অনলাইনে নাকি ছাত্র-ছাত্রীদের শারীরিক উপস্থিতিতে ক্লাস হবে তা এখনও ঠিক হয়নি।

কবে থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? জানিয়ে দিল উচ্চ শিক্ষা দপ্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন