কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা, গ্রেফতার দেখভালের কাজে যুক্ত মহিলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা করল পুলিশ। কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা-সহ জোড়া খুনে গ্রেফতার করা হল মিঠু হালদার নামের এক মহিলা কে। কর্পোরেট কর্তা সুবীর চাকীকে দেখভালের কাজ করতেন গ্রেফতার হওয়া মিঠু হালদার। তাঁকে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কপাটহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ধৃত পরিচালিকা মিঠুকে আলিপুর আদালতে পেশ করা হবে।

আরও পড়ুনঃ রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, কলকাতায় আড়াইশো ছুঁই ছুঁই, এবার তৃতীয় ঢেউ?

তবে লালবাজার সূত্রে খবর, এই জোড়া খুনের পেছনে জড়িত রয়েছেন আরও অন্য কেউ। খুনের তদন্তে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যান তদন্তকারীরা। খুনের যায়গা থেকে বেরিয়ে গন্ধ শুকে সোজা বালিগঞ্জ স্টেশনে পৌঁছায় পুলিশ কুকুর। তা দেখেই গোয়েন্দাদের সন্দেহ হয়, সম্ভবত ট্রেনে করেই চম্পট দিয়েছে আততায়ীরা। এরপর খোঁজ খবর নিয়ে গতকাল রাতেই ডায়মন্ড হারবার যায় গোয়েন্দা দল। একই রাতে কর্পোরেট কর্তা সুবীর চাকীর পরিচালিকার ভাড়াবাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা।

গত রবিবার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে নিজের বাড়িতেই খুন হন কর্পোরেট কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল। ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। তদন্তে উঠে আসে বাড়ির পরিচালিকা মিঠু হালদারের নাম। পরে পুলিশ কুকুরের সহায়তায় আততায়ী সম্পর্কে একপ্রকার নিশ্চিত হন তদন্তকারীরা। এদিকে বিজয়া দশমীর পরের রাতে মিঠুকে রক্তমাখা জামা কলের জলে ধুতে দেখেছিলেন সে যে বাড়িতে ভাড়া থাকত সেখানকার মালিক।

কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা, গ্রেফতার দেখভালের কাজে যুক্ত মহিলা মিঠু হালদার

কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা, গ্রেফতার দেখভালের কাজে যুক্ত মহিলা মিঠু হালদার
কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা, গ্রেফতার দেখভালের কাজে যুক্ত মহিলা মিঠু হালদার

আজ সকাল থেকে ধৃত মিঠুর ছেলে এবং ভাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় আলাদা করে। একই প্রশ্নের বিভিন্ন উত্তর মেলায় সন্দেহ বাড়ে। পরে ডায়মন্ড হারবার থেকে লালবাজারে নিয়ে আসা হয় মিঠুকে। লালবাজারে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর উত্তরে সন্তষ্ট বা হওয়ায় মিঠু হালদারকে গ্রেফতার করে পুলিশ। কলের জলে রক্ত মাখা জামা ধোয়া সম্পর্কে মিঠু জানায়, ছেলে মারামারিতে জড়িয়ে পড়েছিল, তাই জামা ধুয়ে রক্ত পরিষ্কার করছিলেন তিনি! ধৃত মিঠু হালদারের বড় ছেলে ভিকি পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। কাঁকুলিয়া জোড়া খুন কাণ্ডের কিনারা থেকে মাত্র এক ধাপ দূরে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন