দুয়ারে কবে আসবে রেশন? বিশদে জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই দুয়ারে রেশন প্রকল্পের উপর বিশেষ নজর প্রদান করে রাজ্য সরকার। সেইমত চলতি বছর থেকেই রাজ্যের সকলের কাছে পৌঁছে যাবে এই বিশেষ সুযোগ সুবিধা। গত মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এই প্রকল্পের উন্মোচন হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের সুবিধা প্রদানের ব্যবস্থা।

আরও পড়ুনঃ Siliguri-TMC: ‘বঙ্গললনা’ হস্ত শিল্প মেলা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনাতে এবার শিলিগুড়ি

তবে গতকাল এই উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের প্রতিটি এলাকার প্রায় ৫০০ মিটারের ব্যবধানে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছবে রেশনের গাড়ি। সেখান থেকেই সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হবে মাসের সমস্ত রেশন সামগ্রী।

তবে বর্তমানে ১০ কোটি মানুষ কে এই প্রকল্পের আওতায় আনা গেলেও পরবর্তী তে তার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছ।  কিন্তু সব থেকে বড় সমস্যা হল ঠিক কবে রেশনের গাড়ি আসবে তা কি করে বুঝবেন সাধারন মানুষ। সেই কারনে সাধারন মানুষের সুবিধার্থে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল রাজ্যের খাদ্য দফতর।

দুয়ারে কবে আসবে রেশন ? বিশেষ নম্বর চালু রাজ্যের

দুয়ারে কবে আসবে রেশন? বিশদে জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের
দুয়ারে কবে আসবে রেশন? বিশদে জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের

সেইমত, রাজ্য সরকারের দ্বারা চালু হওয়া ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে ‘হাই’ লিখে হোয়াটসঅ্যাপ করলেই দুয়ারে রেশনের সুবিধা পাবেন রাজ্যের প্রতিটি নাগরিক। পাশাপাশি নতুন রেশন কার্ডের জন্য আবেদন ও করা যাবে এই নম্বরে। যা দেখে খুশি রাজ্যের আমজনতা।

দুয়ারে কবে আসবে রেশন? বিশদে জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের
দুয়ারে কবে আসবে রেশন? বিশদে জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু রাজ্যের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত