Dunki: ‘ডাঙ্কি’ নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী, বৃহস্পতিবার প্রথম শো কোথায়, কখন?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছর শাহরুখ খানের দুটি ছবি মুক্তি পেয়েছে। জওয়ান এবং পাঠান দুটি ছবিই বক্সঅফিস কাঁপিয়েছে। করেছে কোটি টাকার ব্যবসা। জওয়ানের শো কলকাতাতে ছিল ভোর পাঁচটার সময়। আসছে কিংয়ের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’। সিনেমাটি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার প্রথম শো। কখন দেখা যাবে ছবিটি?

আরও পড়ুনঃ আসছে ‘রঘু ডাকাত’, পর্দায় নয়া রুপে দেব, তারিখ জানালেন অভিনেতা

জওয়ান ছবিটি কি বক্সঅফিসে (Boxoffice) সাফল্যমণ্ডিত হবে? টেক্কা দিতে পারবে?বক্সঅফিসে ছবিটি টেক্কা দিতে পারবে কিনা সেটা ছবি মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যে শো টাইমে পিছিয়ে পড়ল ‘ডাঙ্কি’। কলকাতায় প্রথম শো সকাল সাতটায়। লেক মার্কেটের মাল্টিপ্লেক্সে (Multiplex) এই শোয়ের আয়োজন করা হবে।

dunki

তবে মুম্বাইতে শাহরুখ (srk) খানের প্রথম শো রয়েছে সকাল ৫টা ৫৫ মিনিটে। তবে কেন জওয়ানের মত এই রাজ্যে ‘ডাঙ্কি’র শো রাখা হলনা ভোর ৫ তাতে? ‘ডাঙ্কি’র পরিবেশনার দায়িত্বে থাকা এসভিএফ জানিয়েছে সকাল ৭ টার সময় শো আয়োজন করলে দর্শক আরও বেশি হবে। সকাল ৫ টার সময় শো টাইম রাখলে অনেকেরই সমস্যা হয়। ফলে তারা আসতে পারেনা। হলে দর্শক কমে। তার ওপরে এখন শীতকাল। শীতকালে ঘুম থেকে ওঠা খুব কষ্টকর।

‘ডাঙ্কি’ নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী, প্রথম শো কখন?

dunki 1

তবে কলকাতার (Kolkata) কিছু শাহরুখ খানের ফ্যান ক্লাব এসভিএফকে অনুরোধ করেছেন যাতে শো টাইম এগিয়ে দেওয়া হয়। ৫ টার বদলে অন্তত ৬ টা করা হয়। এই বিষয়ে পরিবেশক সংস্থা জানিয়েছে, ফ্যান ক্লাবের জন্য ৬টা করে দেওয়া হবে শো টাইম। তবে সাধারন মানুষদের জন্য শো টাইম করা হবে সকাল ৭ টায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর