Dev’s new movie : আসছে ‘রঘু ডাকাত’, পর্দায় নয়া রুপে দেব, তারিখ জানালেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষ পর্যায়ের প্রস্তুতি শেষ। আসতে চলেছে দেবের নতুন ছবি (Dev’s new movie) ‘রঘু ডাকাত’। আজ থেকে প্রায় দু বছর আগেই পুজোর সময় এই ছবি নিয়ে কথা উঠেছিল। সেই সময় মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। ধ্রুব পরিচালিত ছবিটি মুক্তি পাবার সময়ে কথা উঠেছিল দেবকে নিয়ে তারা পরবর্তী ছবি করার পরিকল্পনা করছে। ছবির নামও স্থির হয়েছিল রঘু ডাকাত।

আরও পড়ুনঃ ‘আলিয়ার এই নোংরামি একেবারেই সহ্য করতে পারছি না’ বিস্ফোরক রণবীর কাপুর

কিন্তু এই ছবিটি তৈরি করার সময় একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছিল ধ্রুবকে। ছবি তৈরীর কাজ পিছিয়ে যাচ্ছিল ক্রমাগত। তবে এবার অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ধ্রুব জানিয়েছেন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ছবির কাজ। এই ছবিটির বাজেট অনেকটাই হতে চলেছে। এই ছবি তৈরি করতে গিয়ে বারবার পিছিয়ে পড়তে হচ্ছিল। এবার একেবারে আটঘাট বেধে মাঠে নেমেছেন দেব এবং ধ্রুব প্রযোজনা।

dev

জানা যাচ্ছে আগামী বছরের এপ্রিল মাস থেকে শুরু হতে পারে ছবির শুটিং। এই মাস থেকে ছবির শুটিং শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেব ব্যস্ত রয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি (Movie) নিয়ে। এই ছবিতে দেবীর বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।

আসছে ‘রঘু ডাকাত’, পুজোতে মুক্তি পাবে ছবি

dev 1 1

রঘু ডাকাত ছবিটি সম্ভবত মুক্তি পেতে পারে পরের বছর পুজোর (Puja) সময়। সেই সময় দেবের আরো একটি ছবি মুক্তি পাবার কথা রয়েছে। তবে কি পরের বছর একসাথে দুটো ছবি উপহার দেবে দেব তার অনুরাগীদের? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত দেব (Dev) এই বিষয়ে কিছু জানাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন