কবে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী? জানালেন নিজেই

Sunil Chhetri: আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন এখনো পর্যন্ত ৯৩ টি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ফুটবলে শুধু নয় এশিয়ান ফুটবলেও এক অনন্য নাম সুনীল ছেত্রী। একসময় ভারতীয় ফুটবলে আই এম বিজয়নকে (IM Vijayan) পিছনে ফেলে দিয়েছিলেন বাইচুং ভুটিয়া (Baichung Bhutia)। তখন তিনি ভারতীয় ফুটবলের একমাত্র আইকন হয়ে উঠেছিলেন। আর বাইচুং এর পরে দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের এক এবং একচ্ছত্র নাম সুনীল ছেত্রী (Sunil Chhetri)

আরও পড়ুন: নীরবে প্রস্থান উস্তাদজির, ‘আওগে জব তুম’ বলে ডাক পাঠিয়েছিলেন ঈশ্বর!

sunil1

কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এক নামে চেনেন তাঁকে। ভারতীয় ক্রিকেটে বর্তমানে যেমন বিরাট (Virat)। ঠিক তেমনি ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীআন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন এখনো পর্যন্ত ৯৩ টি। এই মুহূর্তে তার বয়স ৩৯ বছর।

কবে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী? জানালেন নিজেই
কবে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী? জানালেন নিজেই

এহেন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী এবার ভাবতে শুরু করেছেন বুট জোড়া তুলে রাখতে। তার অবসর নিয়ে নিজেই মুখ খুলেছেন এই তারকা ফুটবলার। নিজের অবসর প্রসঙ্গে কি বলেছেন সুনীল? এক সাক্ষাৎকারে সুনীল ছেত্রী বলেছেন, ‘যদি ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় রাউন্ডে আমরা যদি জায়গা করতে না পারি, তা হলে ওখানেই আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হবে।

তবে বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় পর্যায়ে পা রাখার সম্ভাবনা আছে। যা আমার কেরিয়ারে একটা বিরাট ব্যাপার হতে পারে। তবে একটা ব্যাপার পরিষ্কার, কখন অবসর নেব, তা নিয়ে টিম কিংবা আমার নিজের উপর কোনও চাপ তৈরি করতে চাই না।

কবে অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী? জানালেন নিজেই

sunil3

কিন্তু এটাও ঘটনা যে, কোয়ালিফাইং রাউন্ডের তৃতীয় পর্বে পা রাখতে না পারাটা ভারতীয় টিমের দিক থেকে খারাপই হবে। অবশ্য অবসর বা বিশ্বকাপের যোগ্যতা পর্বের তৃতীয় পর্যায় নিয়ে ভাবছি না। টিমের এখন আমাকে দরকার। সে দিকেই ফোকাস করছি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন