ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩১৩ তম দিন (অধিবর্ষে ৩১৪)। বছর শেষ হতে আরও ৯৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

জন্ম
১৯৮৪- দক্ষিণ কোরিয়ার গায়ক, নৃত্যশিল্পী ও অভিনেতা সেভেন।
১৯৭৪- ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো।
১৯৪৫- হিন্দুস্তানী উচ্চাঙ্গ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী শিপ্রা বসু।
১৯৩৬- দাবার বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল
১৯৩৪- বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।
১৯১৪- অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার।
১৮৮৫- জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
১৮৬৮- কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা মারি ড্রেসলার।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

মৃত্যু
২০১৪- কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি।
২০১১- ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।
২০০৫- ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণন।
১৯৮০- বিশিষ্ট কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।
১৯৩৫- নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু সন্তদাস কাঠিয়াবাবা।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

ঘটনাবলী
২০২০- নাগার্নো-কারাবাখে সংঘাত বন্ধে আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
২০০০- ভারতে উত্তর প্রদেশ রাজ্যকে খণ্ডিত করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়।
১৯৯৯- জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
১৯৮৯- পূর্ব ও পশ্চিম জার্মানীকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ২৮ বছর পর ভেঙে ফেলার কাজ শুরু হয়।
১৯৭২- আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরনো জীবাশ্ম উদ্ধার করা হয়।
১৯৫৩- ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।
১৯১৭ – রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষকের প্রথম সরকার গঠিত হয়।
১৭৯৮- ব্রিটিশ গভর্নরের নির্দেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন