নজরবন্দি ব্যুরো: আজ ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৭২ তম দিন (অধিবর্ষে ২৭৩)। বছর শেষ হতে আরও ৯৩ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৯৪- কেন্দ্রীয় ছাত্রলীগ এর সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম হিমু।
১৯৯১- বাংলাদেশী ক্রিকেটার মমিনুল ‘সোহরাব’ হক।
১৯৩২- ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক মেহমুদ আলি ওরফে মেহমুদ।
১৯০৯- বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখোপাধ্যায় ।
১৭২৫- ভারতে প্রথম ইংরেজ শাসক যিনি ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন রবার্ট ক্লাইভ।

মৃত্যু
১৯৪২- ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা।
১৯০২- ফরাসী ঔপন্যাসিক এমিল জোলা।

ঘটনাবলী
১৯৯২- আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯২- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৩৯- ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯২৯- আজকের দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯২২- বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৭৬০- রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে




