নজরবন্দি ব্যুরো: আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৭০ তম দিন (অধিবর্ষে ২৭১)। বছর শেষ হতে আরও ৯৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
১৯৯১- রোমানিয়ান টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ।
১৯৮১- নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককুলাম।
১৯৩২- ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া।
১৯০৬- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী।
১৮৪৩- ফরাসি গণিতবিদ গ্যাস্টন গেরি।
১৬০১- ফ্রান্সের রাজা অষ্টম লুই।

মৃত্যু
২০২০- বাংলাদেশের আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৬- বাংলাদেশের লেখক সৈয়দ শামসুল হক।
১৯৭১- মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার নাজমুল হক বীর উত্তম।
১৯৪৩- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, দুর্গাদাস রায়চৌধুরী, নিরঞ্জন বড়ুয়া, সুনীলকুমার মুখোপাধ্যায়।
১৯৩৩- বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায়।
১৮৩৩- বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়।



ঘটনাবলী
২০০২- পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।
১৯৯৬- তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।
১৯৬১- সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
১৯৫৮- আজকের দিনে প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৪৯- বেজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
১৮২১- স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।
১৭৬০- মীরকাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য








