নজরবন্দি ব্যুরো: আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৬৯ তম দিন (অধিবর্ষে ২৭০)। বছর শেষ হতে আরও ৯৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ সেপ্টেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
১৯৮১- মার্কিন টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামস।
১৯৩২- ভারতীয় রাজনীতিবিদ ও চতুর্দশ প্রধানমন্ত্রী মনমোহন সিং।
১৯২৬- বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস।
১৯২৩- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।
১৯০৩- বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসু।
১৮২০- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

মৃত্যু
১৯৯৬- ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা তথা কম্পিউটরের জনক সমরেন্দ্র কুমার মিত্র।
১৯৮৯- বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়।
১৯৭৭- বিশ্ব বন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর।



ঘটনাবলী
১৯৬৮- সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
১৯৫০- আজকের দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৩২- মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
১৭৭৭- ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে।







