নজরবন্দি ব্যুরো: আজ ২৮ জুলাই, ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৯ তম দিন (অধিবর্ষে ২১০)। বছর শেষ হতে আরও ১৫৬ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম
১৯৯৩- ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন।
১৯৮৭- স্পেনীয় ফুটবলার পেদ্রো রোদ্রিগেজ।
১৯৮১- ইংরেজ ফুটবলার মাইকেল ক্যারিক।
১৯৫৬- ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ অশোক সেন।
১৯৩৮- ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক সুখেন দাস।
১৯৩০- বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।
১৯১২- আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার কমল দাশগুপ্ত।
১৯০১- কমরেড মনি সিং।
১৮৭৪- প্রখ্যাত শিক্ষাবিদ ও চিকিৎসক বিমলচন্দ্র ঘোষ।

মৃত্যু
২০১৭- ৯ নং সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমদ।
২০১৬- ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবী।
২০১০- আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার শ্যামল গুপ্ত।
২০০১- বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক আহমদ ছফা।
১৯৯৭- বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সত্য বন্দ্যোপাধ্যায়।
১৯৭২- বাঙালি মার্কসবাদী বিপ্লবী চারু মজুমদার।



ঘটনাবলী
১৯৭৬- চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।
১৯৭৪- যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।
১৯৬৭-পূর্ব চীনের তাঙ্ক শান শহরে ভয়াবহ ভুমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯।
১৯৬৩- জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।
১৯১৪- আজকের দিনে অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯১৩- বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী








