নজরবন্দি ব্যুরো: আজ ২৭ জুলাই, ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৮ তম দিন (অধিবর্ষে ২০৯)। বছর শেষ হতে আরও ১৫৭ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী


জন্ম
১৯৯০- ভারতীয় বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
১৯৮৯- পাকিস্তানের অভিনেত্রী মায়া আলি।
১৯৭১- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ।
১৯৬৭- ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যলেখক, পরিচালক এবং সমাজকর্মী রাহুল বসু।
১৯৬৩- হংকং অভিনেতা, মার্শাল আর্টিস্ট, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক ডনি ইয়েন।
১৯৩১- বাংলা লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম।
১৯১৩- ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ কল্পনা দত্ত।
১৯০৯- ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
১৬৬৭- সুইস গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।

মৃত্যু
২০২১- ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন পেসার মাইক হেনড্রিক।
২০২০- ভারতীয় বিজ্ঞানী, ভারতের একাদশ রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।
২০০৩- মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী ও লেখক বব হোপ।
১৯৯৪- দক্ষিণ আফ্রিকান পুরস্কার-বিজয়ী ফটোসাংবাদিক কেভিন কার্টার।
১৯৯২- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক আমজাদ খান।
১৯৮৭- বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী সালিম আলি।
১৯৮৪- ইংরেজ অভিনেতা জেমস মোসান।
১৯৮১- পর্তুগিজ রাজনীতিবিদ এবং ১০০তম প্রধানমন্ত্রী অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার।
১৯৩১- ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।



ঘটনাবলী
২০০৫- আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তোলন মঞ্চ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়।
১৯৮৭- ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৫৫- অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে।
১৯৫৩- আজকের দিনে আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল।
১৯৪১- জার্মান বাহিনী ইউক্রেনে প্রবেশ করে।
১৯২০- বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু।
১৯০৮- লন্ডনে চতুর্থ অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়।
১৮৮৯- ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৭৭২- পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী









