নজরবন্দি ব্যুরো: আজ ২৬ জুলাই, ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২০৭ তম দিন (অধিবর্ষে ২০৮)। বছর শেষ হতে আরও ১৫৮ দিন বাকি। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ জুলাই, আজকের দিনের নানা ঘটনাবলী একনজরে


জন্ম
১৯৮৯- মিস ওয়ার্ল্ড ২০১১ প্রতিযোগিতায় বিশ্বসুন্দরী খেতাব জয়ী আইভিয়ান সার্কোজ।
১৯৮৫- ফরাসি ফুটবলার গেল ক্লিশি।
১৯৭৩- ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসেল।
১৯৭১- বাংলাদেশী সাবেক ক্রিকেটার এবং কোচ খালেদ মাহমুদ সুজন।
১৯৬৭- ইংরেজ অভিনেতা জেসন স্টেথাম।
১৯৬৫-মার্কিন অভিনেতা ও প্রযোজক জেরেমি পিভেন।
১৯৫৫- পাকিস্তানের চতুর্দশ রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।
১৯৫০- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী পল সিমর।
১৯৪৫- ব্রিটিশ অভিনেত্রী পল সিমর।
১৯৪২- ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ আলফ্রেড মার্শাল।
১৯২৭- ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার গুলাবরায় রামচাঁদ।
১৯২২- মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জেসন রবার্ডস।
১৯০৮- চিলির প্রাক্তন রাষ্ট্রপতি সালবাদোর আইয়েন্দে।
১৮৬৫- বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেন।
১৮৪২- জার্মান ভাষাবিজ্ঞানী বের্টোল্ড ডেলব্রুক।

মৃত্যু
২০২২- পদ্মশ্রী সম্মানে ভূষিত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়।
২০২০- ভারতীয় বাঙালি কবি বিজয়া মুখোপাধ্যায়।
১৯৯৯- আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য।
১৯৮৭- ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।
১৯৫৬- বাঙালি কবি মোহিতলাল মজুমদার।
১৯১৫- ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।



ঘটনাবলী
১৯৯৯ – পাকিস্তানের মধ্যে সংঘটিত কার্গিল যুদ্ধে ভারত চূড়ান্তভাবে জয়ী হয়।
১৯৬৫- আজকের দিনে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯০৮– যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৮৭৬- কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন।
১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ অনুসারে বৈধতা পায়।
১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ জুলাই, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী









