নজরবন্দি ব্যুরো: আজ ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৯৯ তম দিন (অধিবর্ষে ৩০০)। বছর শেষ হতে আরও ৬৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৫ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৯২- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমালা পল।
১৯৮৫- ভারতীয় অভিনেত্রী অসিন।
১৯৭৪- ভারতীয় অভিনেত্রী, প্রযোজক রবিনা ট্যান্ডন।
১৯৭২- বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ।
১৮৯০- ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর।
১৮৮৮- বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার।
১৮০১- বাংলার অগ্রগণ্য সমাজপতি মহারাজা রমানাথ ঠাকুর।

মৃত্যু
২০২২- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।
১৯৭৭- বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও গায়ক জ্যোতিরিন্দ্র মৈত্র।
১৯১৭- বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন।
১২৩৫- হাঙ্গেরির রাজা অ্যান্ড্রেস দ্বিতীয় আরপাড।

ঘটনাবলী
১৯৭১- চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৫৯- পাকিস্তান সরকার মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করে।
১৯৫৫- অস্ট্রিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৫২- পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
১৯৫০- আজকের দিনে মাদার টেরিজা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
১৯৩৪- মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৮৬৩- জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে




