নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ২৬ ডিসেম্বর, মঙ্গলবার। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৬০ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৬১ তম দিন। বছর শেষ হতে আরও ৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ ডিসেম্বর, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী
জন্ম
১৯৯২- বাংলাদেশি সঙ্গীতশিল্পী মিনার রহমান।
১৯৩৮- বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির।
১৮৮৭- সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার।
১৮৬২- জাপানের প্রখ্যাত শিল্পী ওকাকুরা কাকুজো।
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু।
১৮২২- বাংলার প্রথম মৌলিক নাট্যকার রামনারায়ণ তর্করত্ন।



মৃত্যু
২০২১- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু।
২০২০- বাংলাদেশী অভিনেতা আব্দুল কাদের।
২০০০- মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জেসন রবার্ডস।
১৯৮৭- কথাসাহিত্যিক মনোজ বসু।
১৯৬১- বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ অনাথনাথ বসু।
১৯৪৩- বাঙালি কবি মানকুমারী বসু।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৬ ডিসেম্বর, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

ঘটনাবলী
১৯৯৯ – চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র এটেন জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হয়।
১৯৯৫- আজকের দিনে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৮৪- চীনের প্রথম দক্ষিণ মেরু পরিদর্শন দল দক্ষিণ মেরুতে পৌঁছে।
১৯৭৮- চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৬২- চীন-মংগোলিয়া সিমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২০- পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।
১৮০৫- ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।







