নজরবন্দি ব্যুরো: আজ ২২ নভেম্বর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩২৬ তম দিন (অধিবর্ষে ৩২৭)। বছর শেষ হতে আরও ৩৯ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২১ নভেম্বর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী


জন্ম
১৯৮৪- মার্কিন অভিনেত্রী ও গায়িকা স্কার্লেট জোহ্যানসন।
১৯৬৫- বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক শাকুর মজিদ।
১৯৪৮- বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান।
১৯১৬- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শান্তি ঘোষ।
১৮৮৬- প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক ও নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক বেণী মাধব দাস।

মৃত্যু
২০১৬- কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণ।
২০০৬- ভারতীয় বাঙালি জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়।
১৯৮৭- সুরকার ও সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস।
১৯০৮- ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু।



ঘটনাবলী
১৯৯১- মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
১৯৭৯- খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়।
১৯২২- ব্রিটিশ লেবার পার্টি রামসে ম্যাকডোনাল্ডকে নেতা নির্বাচন করে।
১৮৫৭- সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৫৬- আজকের দিনে বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ নভেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য








