নজরবন্দি ব্যুরো: আজ ১৬ আগস্ট ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৮ তম দিন (অধিবর্ষে ২২৯)। বছর শেষ হতে আরও ১৩৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৯৭- আমেরিকান সংগীতশিল্পী গ্রেসন চ্যান্স।
১৯৭০- ভারতীয় অভিনেত্রী মনীষা কৈরালা।
১৯৬৮- ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, ভারতীয় রাজস্ব সেবার প্রাক্তন কর্মকর্তা, দিল্লির সপ্তম মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরীওয়াল।
১৯৬৬- বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী তারানা হালিম।
১৯৫৮- আমেরিকান গায়ক-গীতিকার, প্রযোজক, অভিনেত্রী, এবং পরিচালক ম্যাডোনা।
১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।
১৮২১- ব্রিটিশ গণিতবিদ আর্থার কেলি।

মৃত্যু
২০২০- ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার চেতন চৌহান।
২০১৮- ‘ভারতরত্ন’ সম্মানে সম্মানিত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।
২০০১- ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী আন্না মনি।
১৯৬১- পাকিস্তানি পণ্ডিত এবং ভাষাতত্ত্ববিদ মৌলভী আব্দুল হক।
১৮৯৯- জার্মান রসায়নবিদ রবার্ট বুনসেন।
১৮৬৬- ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস।
![]()
ঘটনাবলী
১৯৭৫- বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সৌদি আরব, সুদান।
১৯৭২- আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।
১৯৪৬- মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় সাম্প্রদায়িক দাঙ্গা কলকাতা দাঙ্গা শুরু হয়।
১৯০৪- নিউ ইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।
১৮৬৭- কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
১৮২৫- বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ আগস্ট, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য




