নজরবন্দি ব্যুরো: আজ ১৫ আগস্ট ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২২৭ তম দিন (অধিবর্ষে ২২৮)। বছর শেষ হতে আরও ১৩৮ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৮৯- ভারতীয় ক্রিকেটার ঈশ্বর পাণ্ডে।
১৯৬৮- বাংলাদেশী রাজনীতিবিদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন।
১৯৪৭- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাখী গুলজার।
১৯৪৫- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
১৯৩১- ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়।
১৯২৬ – বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
১৮৭৩- ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ।
১৮৭২- বাঙালি রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষ।
![]()
মৃত্যু
২০২০- প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর।
১৯৭৮- ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক বৈদ্যনাথ ভট্টাচার্য (বাণীকুমার নামেও পরিচিত)।
১৯৭৫- স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৪২- মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই।

ঘটনাবলী
২০২১ – তালেবান কর্তৃক কাবুল দখলকৃত হয়।
২০০৬- বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
১৯৮২- ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়
১৯৭৫- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।
১৯৬৫- ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।
১৯৪৭- পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৪৭- আজকের দিনে ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল।
১৯৪১- পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৫৪- বাংলায় প্রথম রেলপথ স্থাপন করা হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী




