আজ ১০ জানুয়ারি ২০২৪, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ দশম দিন। বছর শেষ হতে আরও ৩৫৫ দিন বাকি, অধিবর্ষে ৩৫৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day 10 January) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ জানুয়ারি, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী
জন্ম
১৯৮৮- ভারতে জন্মগ্রহণকারী বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী মহম্মদ আব্দুল আলিম।
১৯৭৮- মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল ব্রেন্ট স্মিথ।
১৯৭৪- বলিউড অভিনেতা ঋত্বিক রোশন।
১৯৫০- ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য।
১৯৩০- ভারতের বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়।
১৯০৮- সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায়, যার ছদ্মনাম ‘যাযাবর’।
১৮৮০- ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
২০২০- বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য মোজাম্মেল হোসেন।
১৯৮২- ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়ক সুধীন দাশগুপ্ত।
১৯৬৮- প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ‘জাপান-বন্ধু ভারতীয়’ নামে পরিচিত রাধাবিনোদ পাল।
১৯১১- প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা শিশির কুমার ঘোষ।
১৯০৮- ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার একজন শিল্পকলাপ্রেমী মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
২০০২- আজকের দিনে চীনের থিয়েচিং শহরে ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৯৭২-পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
১৯৬৪- চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
১৯২০- ভার্সাই চুক্তি কার্যকর হয়।








