গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ৮ জানুয়ারি, সোমবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের অষ্টম দিন। বছর শেষ হতে ৩৫৭ দিন বাকি (অধিবর্ষে ৩৫৮ দিন)। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (Take a look On This Day) কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ জানুয়ারি, আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮৭- ব্রিটিশ অভিনেত্রী, গায়িকা ও গীতিকার সিন্থিয়া আরিভো।
১৯৪৫- বাংলাদেশি কৌতুক অভিনেতা টেলি সামাদ।
১৯৩৫- প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী।
১৯২৬- কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা কেলুচরণ মহাপাত্র।
১৯০৯- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী।



মৃত্যু
২০১৩- বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন।
১৯৮৩- স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বক্সী।
১৯৬৬- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক বিমল রায়।
১৯৪১- ভারত সেবশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ।
১৮৮৪- ভারতের বাঙ্গালি ব্রাহ্মনেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক কেশবচন্দ্র সেন।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ জানুয়ারি, একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

ঘটনাবলী
১৯৯৩- আজকের দিনে বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপপ্রধানমন্ত্রী নিহত হন।
১৯৭২- পাকিস্তানের কারগার থেকে বাঙ্গালী নেতা শেখ মুজিবকে মুক্তি দান, লন্ডনের উ্দ্দশ্যে যাত্রা করেন।
১৯৪০- ব্রিটেনে যুদ্ধ পরিস্থিতিতে চিনি-মাখন ইত্যাদির রেশন পরিষেবা শুরু হয়।
১৮০৬- ব্রিটেন উত্তমাশা অন্তরীপ দখল করে নেয়।
১৬৫৪- ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়।








