নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত গুঞ্জন কে দূরে সরিয়ে বিয়ে করলেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। কিছুদিন আগে শোনা গিয়েছিল, দর্শনা নাকি সৌরভ কে বিয়ে করতে চান না। তবে সেটা যে সম্পূর্ণ রটনা সেটা প্রমাণ হয়ে গেল। দুজনেই একেবারে সাবেকি সাজে সেজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আইবুড়ো ভাত থেকে শুরু করে গায়ে হলুদ সমস্ত রীতিনীতি মেনেই তারা বিয়ে করেছেন। সবকিছুতেই ছিল বাঙালির ছোঁয়া।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় নয়া চমক, এই সপ্তাহে সেরা কে? রইল চার্ট
বিয়ের দিন অভিনেত্রী রুপোর কাজ করা লাল টুকটুকে বেনারসি পড়েছিলেন। গায়ে ছিল সোনার গয়না। অন্যদিকে অভিনেতা সৌরভ ও সাবেকি সাজেই সেজে উঠেছিলেন। পরনে ছিল সাদা রঙের জামদানি কাজ করা শেরওয়ানি। এবং একটি লাল টুকটুকে রঙের কাশ্মীরি শাল।

শুধু পোশাক আসাক নয়, বিয়েতেও ছিল বাঙালির ভরপুর ছোঁয়া। মেনুতে ছিল বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, পাতুরি, পাঠার মাংস, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পায়েস। তাদের বিয়েতে টলিউডের বহু চেনা মুখ আমন্ত্রিত ছিল। একেবারে সুন্দর ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ে সম্পন্ন সৌরভ-দর্শনার, মধুচন্দ্রিমার প্লান কী?

বিয়ে তো সম্পন্ন হল। মধুচন্দিমার প্ল্যান কি সৌরভ দর্শনার? দুজনেই জানিয়েছেন মধুচন্দ্রিমা নিয়ে তাদের এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। মার্চ এপ্রিল নাগাদ তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন কিন্তু সেটা হবে কিনা এখনও তারা জানেন না। আর কয়েক দিন পর থেকে তারা জোড় কদমে কাজে ফিরবেন। এই মুহূর্তে তারা চুটিয়ে কাজ করতে চান।



