নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ও বিপুল পরিমানে টাকা সহ গ্রেফতার হয়েছেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সব মিলিয়ে এই কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় আজ বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে মেডিকেল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ পার্থর গ্রেফতারের পিছনে কি রাজ্যপালের হাত? বিস্ফোরক কুণাল ঘোষ


কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁদের নিয়ে যাওয়া হয়। দুটি আলাদা গাড়িতে ছিলেন পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতার করার পরেও স্বাস্থ্যপরীক্ষা করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এরপর ভুবনেশ্বর এইমসেও নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিন ফের নতুন করে স্বাস্থ্যপরীক্ষা হবে পার্থ ও অর্পিতার।

এদিনের রিপোর্ট দেখার পর ফের জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের। স্বাস্থ্য পরীক্ষার সময় পার্থর ওজন মাপা হয়। ৬৯ বছর বয়সী প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওজন ১১১ কেজি। এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন, বয়সের তুলনায় তার ওজন অনেক বেশি। স্বাস্থ্য পরীক্ষার সময় পার্থর উচ্চতাও মাপা হয়। দেখা যায় যে তার উচ্চতা ১৬৯ সেমি অর্থাৎ ৫ ফুট ৫ ইঞ্চি।



প্রথমে কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়। ২৫ জুলাই সোমবার ভুবনেশ্বর AIIMS-এর রিপোর্ট অনুযায়ী, পার্থর পালস রেট প্রতি মিনিটে ৮১ বিট। শরীরে অক্সিজেনের মাত্রা শতভাগ।পার্থর শরীরে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বলে দাবি করেন তাঁর আইনজীবী। সেই রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। ভুবনেশ্বর AIIMS-এ ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে যে পার্থর ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি।

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা কেমন? আজ ফের স্বাস্থ্য পরীক্ষা তাঁর ও বান্ধবী অর্পিতার
রিপোর্টে আরও জানা গেছে যে তার পা ফোলার সমস্যা রয়েছে। পার্থ দাবি করেছেন যে তিনি ১৫ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন। এ জন্য তাকে নিয়মিত ওষুধও খেতে হয়। সেই রিপোর্টও জমা দিয়েছেন তিনি। তবে সোমবার পরীক্ষার পর দেখা গেছে তার সুগার থাকলেও বর্তমানে তার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে।







