Morning Sex: ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সঠিক সময়ে যৌন মিলনই আপনার বাকি দিনটা করে তুলতে পারে মসৃণ। সম্প্রতি একটি সমীক্ষা আয়োজন করে ‘ম্যাট্রেস অ্যাডভাইজর’ নামে একটি ওয়েবসাইট। এই সমীক্ষা থেকেই বেরিয়ে আসছে এমন সম্ভাবনার কথা। কিন্তু কোন সময়টা সেই সঠিক সময়? ঘড়ির কাঁটা কত ডিগ্রিতে থাকলে আপনার শারীরিক ঘনিষ্ঠতা আদর্শ হয়ে উঠবে?

আরও পড়ুনঃ সকালে খালি পেটে জিরার জল খান, শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল

ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

দম্পতির খুঁটিনাটি নিয়ে এই সমীক্ষাটি করা হয়। দেখা গিয়েছে একেক দম্পতির সাচ্ছন্দ্য একেক সময়ে। কারও সন্ধে, কারও মধ্যরাত তো কারোর ভোরবেলা। আর যৌন সম্পর্ক স্থাপনের সেই সময়ের উপরে নির্ভর করছে তাঁদের বাকি দিনের কর্মক্ষমতা। সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে ভোরবেলায় শরীরী মিলনের পথে হাঁটলে তাঁরা সারাদিন চনমনে থাকছেন।

ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

ভোরবেলায় যৌনতা পছন্দ করেন? কী বলছে সমীক্ষা? পুরুষেরা বলছেন, সকালে যৌনতা শরীর ও মনের জন্য ভাল! কিন্তু মহিলারা? সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মহিলারা মর্নিং সেক্স পছন্দ করেন না, তেমনটা নয়, কিন্তু সেই সংখ্যাটা বেশ কম। প্রায় এক হাজার মানুষকে নিয়ে ওই সমীক্ষা হয়েছিল। তার মধ্যে ৫৬ শতাংশ অংশগ্রহণকারী ছিলেন মহিলা। বাকি ৪৩ শতাংশ পুরুষ।

ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

৬৩ শতাংশ মহিলা স্বীকার করেছেন তাঁরা কখনও ভোরবেলা যৌনতা করেননি, বিষয়টি পছন্দও করেননা! অন্যদিকে, মাত্র ৩৭ শতাংশ পুরুষ বলেছেন, তাঁরা ভোরবেলা যৌনতা করেননি। কারণ হিসেবে তাঁরা জানিয়েছেন, সকালে যৌনতা মানে শুধুই সময় নষ্ট!

ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

ভোরবেলায় যৌনতা কতটা উপকার? কি বক্তব্য মহিলাদের? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

ভোরবেলায় যৌনতার বিপক্ষে মহিলাদের কাছে রয়েছে একাধিক যুক্তি। প্রায় ৫০.৭ মহিলারা বলছেন, সকালে তাঁদের সেক্স করার মুড থাকে না। ৩৫.৬ শতাংশ মহিলার কাছে ভোরবেলায় যৌনতা মানে সময় নষ্ট আর ৩২.৯ শতাংশ মনে করেন সকালে তাঁদের এনার্জি থাকে না। তবে, সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে ২০ শতাংশ মহিলা ভোরবেলায় যৌনতার পক্ষে! তাঁদের মতে, এর অনুভূতিই আলাদা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত