Relationship: মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রেমে পড়া সহজ। আর ভালোলাগা থেকেই একটি সম্পর্কের শুরু, যার রেশ টেনে যায় ভালোবাসায়, আর সমাপ্তি বিয়ে পর্যন্ত। কিন্তু চড়াই উতরাই পেরিয়ে সেই প্রেম বা সম্পর্কের মাধুর্য ধরে রাখা কঠিন। বিশেষ করে মনের মানুষের পছন্দের গতিপথ যদি দ্রুত পাল্টাতে থাকে। অনেক ক্ষেত্রেই মেয়েদের পছন্দ ঘন ঘন পাল্টাতে থাকে৷ কোন কোন কারণে ছেলেদের উপর থেকে মেয়ের আকর্ষণ হারিয়ে ফেলে, জেনে নিন।

আরও পড়ুনঃ ঘুমপ্রেমীদের জন্যে সুখবর, এবার থেকে শুধু ঘুমলেই মাসে মিলবে ১ লাখ টাকা

সময় পাল্টেছে। তাই এই স্বর্গতুল্য সম্পর্ককে টিকিয়ে বা আগলে রাখার দায়ভার কার- নারী না পুরুষের? উত্তরটি সহজ- দু’জনেরই। অন্যদিকে পাল্টেছে মেয়েদের পছন্দ অপছন্দও৷ পছন্দের পুরুষের প্রতি নিবেদিত প্রাণ, বিগলিত মন নাও হতে পারেন মেয়েরা। এখনকার মেয়েরা তাঁদের পুরুষসঙ্গীর থেকে শ্রদ্ধা ও সম্ভ্রম আশা করেন। সেটা না পেলে কিন্তু আকর্ষণ পাল্টে যাবে বিকর্ষণে।

মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ
মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ

কেয়ারিং পুরুষও মেয়েদের একান্ত পছন্দের। পুরুষদের তরফে ছোটখাটো যত্নআত্তিও মেয়েদের তরফে সম্পর্কের বাঁধন মজবুত করে। তবে যত্নের মধ্যেও ধারাবাহিকতা বজায় রাখুন। সম্পর্ক পুরনো হলেই যদি সঙ্গীর কেয়ারিং ভাব চলে গেলে মেয়েরা সেই রসায়ন থেকে আগ্রহ হারাতে পারেন।

মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ
মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ

আস্থা যে কোনও সম্পর্কের ভিত্তি। এর উপরে দাঁড়িয়ে থাকে সম্পর্কের বাঁধন৷ পুরুষ যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে কোনওভাবেই তার প্রতি হারানো বিশ্বাস বা আস্থা ফিরে পান না মহিলারা। তাই তিক্ততা বা কঠিন সত্যের মুখোমুখি হতে হলেও প্রেমিকার সঙ্গে প্রতারণা করবেন না।

মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ

মেয়েদের আকর্ষণ ফেরাতে কি করবেন ছেলেরা? প্রেমকে সজীব রাখতে জানুন কারণ

বিশেষ সঙ্গীর কাছে মেয়েরা সব সময় স্পেশাল হয়ে থাকতে চায়। তাই প্রেমিকার সঙ্গে বিশেষ স্মরণীয় মুহূর্ত তৈরি করুন। ছোটখাটো নানা ঘটনার মধ্যে প্রেমিকাকে ফিল করান যে তিনি আপনার কাছে বিশেষ এক জন। এক দু বার প্রতিশ্রুতি রক্ষা করতে নাও পারেন। কিন্তু সেটাই যেন অভ্যাস না হয়ে দাঁড়ায়। প্রতিশ্রতি বার বার ভঙ্গ করলে আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবেন প্রেমিকা। তাই কথা দিলে তা রাখতে শিখুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন