নজরবন্দি ব্যুরো: প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ! ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা।
আরও পড়ুন: ‘দিদিকে বলো’র পর এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, নয়া কর্মসূচির উদ্বোধন করলেন Mamata Banerjee
তারপর টানা চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এদিন সংবাদ মাধম্যের সামনে মুখ খোলেননি রুজিরা! সূত্রের খবর, এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স।

ইডির দফতরের বাইরে ব্যারিকেড দিয়ে মোতায়েন ছিলেন বিধাননগর থানার পুলিশ। তাছাড়াও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে দুই ইডির আধিকারিক সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার ও অন্যজন তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।

রুজিরা কে জেরার পর এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী। রুজিরাকে জিজ্ঞাসাবাদের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে রুজিরার বিষয়ে প্রশ্ন করা হলে হাতজোড় করে মমতা বলেন,
জেরা শেষে বাড়ি ফিরলেন রুজিরা, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?

‘প্লিজ এটা আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার। আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনও কথা বলব না। এটা যা বলার, ও বলবে। ও স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে। ও নিজে বলবে, নিজের কথা।’



