পুজো চান দেব, মুখ্যমন্ত্রীকে সমর্থক করে কী বললেন অভিনেতা সাংসদ?

Durga Pujo: মানুষ যদি মনে করে প্রতিবাদ জানাবো তাহলে উৎসবের মধ্যেও প্রতিবাদ জানানো যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মা দুর্গার আগমন হতে আর বেশিদিন বাকি নেই ৷ তবে একমাস আগে ঘটে যাওয়া আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা ভুলতে পারে রাজ্যবাসী ৷ ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় অধরা ন্যায়বিচার ৷ তারমাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আহ্বানে ক্ষেপেছেন আপামর জনতা ৷

সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে একাধিক তারকা ৷ আন্দোলনকে সমর্থন করে অভিনেতা দেবও জানিয়েছেন উৎসবে ফেরা উচিত ৷ উৎসব মানেই প্রতিবাদ করা হচ্ছে না এমন নয় ৷ মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে সমর্থন জানিয়ে ঘাটালের সাংসদ অভিনেতা দেব জানান, “উৎসব হল মানুষকে একত্রিত করার জন্য। মানুষ যদি মনে করে প্রতিবাদ জানাবো তাহলে উৎসবের মধ্যেও প্রতিবাদ জানানো যায়। প্রতিবাদ জানাবার জন্য কেউ তাকে আটকাবে না। কিন্তু আমাদের কেউ তো কাজ করতে হবে। প্রতিদিন বহু মানুষ সকালে নিজের কাজে যান। কেউ ব্যবসার কাজে কেউবা চাকরিতে। কিন্তু এই দিকটা ভাবার দরকার আছে এই পুজো কত মানুষের রুজি রুটি যুগিয়ে থাকে। পূজোর পাঁচ দিন আমাদের কাছে পাঁচ দিনের খরচ মনে হলেও বহু মানুষ এই পাঁচদিনের খরচে তাদের সংসার চালান। তাই আমি মনে করি রাজ্যের সেই সমস্ত মানুষের মুখের দিকে তাকিয়ে পুজো হোক। মানুষের বিরুদ্ধে তো যেতে পারবো না। একটা বিচার পাওয়ার জন্য রাজ্যের অন্যান্য মানুষদের সঙ্গে অবিচার করা উচিত নয় “।

আর জি করের ঘটনা নিয়ে নিজে পথে নেমেছেন দেব। প্রতিবাদ করেছেন এই জঘন্যতম ঘটনার। আর এবার পুজোর সময় দুস্থ মানুষের কথা ভেবে অভিনেতা সাংসদ দেবের বার্তা, “মৃত আরজি করে চিকিৎসক তরুনীর খুন ও ধর্ষণের ঘটনার সমাধান নবান্ন ঘেরাও করে হবেনা। আমাদের দেশের আইন বদলাতে হবে। যাতে মানুষ এমন ঘটনা ঘটাতে ভয় পাই, তেমন আইন আনতে হবে। তবেই এই ধরনের ঘটনা কমবে “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন