টেস্ট জিতে কী বললেন অধিনায়ক রোহিত

Rohit Sharma: আমাদের এখনও অনেকটা পথ বাকি রয়েছে সামনে, সেদিক থেকে দেখলে এই জয় খুবই ভালো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাঁচ দিন তো দূরের কথা, চতুর্থ দিনের লাঞ্চের আগেই সমাপ্ত হয়ে গেল ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। বিরাট ব্যবধানে শাকিবদের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ভারতীয় দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ জয়ের পরই দলের সাফল্যের রহস্য থেকে পিচ নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।

তাঁর কথায়, ‘আমাদের এখনও অনেকটা পথ বাকি রয়েছে সামনে, সেদিক থেকে দেখলে এই জয় খুবই ভালো। আমরা এই ফরম্যাটে অনেকদিন পর খেললেও যেমন রেজাল্ট চেয়েছি তেমনই পেয়েছি। এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছিলাম, ভালোই শুরু হয়েছে সিরিজের’। ওপর দিকে ঋষভ পন্তকে নিয়ে বলতে গিয়ে অধিনায় বলেন, ‘ঋষভ পন্ত সত্যিই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। যেভাবে ওই সময় ও নিজেকে সামাল দিয়েছে, তা অসাধারণ। ও আইপিএলে কামব্যাক করে, এরপর টি২০ বিশ্বকাপেও খেলে। আর টেস্ট ওর সব থেকে প্রিয় ফরম্যাট। আমাদের কাছে শুধু ওর ব্যাটিংটা বিষয় ছিল না, ব্যাট আর গ্লাভস দুই বিভাগেই ওর পারফরমেন্সই আসল। কারণ ওর মধ্যে কি দক্ষতা রয়েছে সেটা আমরা জানি’।

বোলারদের নিয়ে বলতে গিয়ে রোহিত জানান, ‘আমরা যেখানে যেই পরিবেশেই খেলি না কেন, সেটা দেশে হোক কি দেশের বাইরে আমাদের লক্ষ্য থাকে ভালো বোলিং ইউনিট তৈরি করা। আমরা শেষ কয়েকবছরে যেখানে খেলেছি চেষ্টা করেছি স্পিন এবং সিম বোলিংকে একরকম গুরুত্ব দিয়ে শক্তিশালী রাখতে, যাতে সেটা ফসল দেয়। ছেলেদের কৃতিত্ব দিতেই হবে, যখন দলের দরকার পরে একে অপরের হাতে হাত ধরে ঠিক কাজটা উতরে দেয়’।

খেলার ফলাফলঃ
প্রথম ইনিংস
ভারত: ৩৭৬ (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৮৩/৫)
বাংলাদেশ: ১৪৯ (শাকিব ৩২, মেহেদ ২৭, বুমরাহ ৫০/৪)
দ্বিতীয় ইনিংস
ভারত: ২৮৭/৪ (ডিক্লেয়ার) (শুভমান ১১৯, ঋষভ ১০৯, মেহেদি ১০৩/২)
বাংলাদেশ: ২৩৪ (শান্ত ৮৩, শাদমান ৩৫, অশ্বিন ৮৮/৬)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত