নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্বে উদ্বেগের সঞ্চার করেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এরইমধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এসেছে ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা আগেই জানানো হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো।
আরও পড়ুনঃ করোনাবিধি শিথিল করছে বিভিন্ন দেশ, যে কোন সময় আসতে পারে বিপদ, সতর্ক করলো WHO


অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা। আর এবার আইসিএমআর-এর সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী বলা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে বয়স্কদের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হয়েছে।

যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৪৬ শতাংশের কো-মর্বিডিটি ছিল। তবে ১৮ বছরের ঊর্ধ্বে যেহেতু অধিকাংশই টিকা নিয়েছেন, সেক্ষেত্রে উপসর্গ গুরুতর নয়। ‘ওমিক্রনে‘ যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের প্রথম উপসর্গ দেখা যাচ্ছে, গলা ব্যথা। উল্লেখ্য, অতিমারির তৃতীয় বর্ষে শ্বাসযন্ত্রের পাশাপাশি ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছে।

ওমিক্রন এর প্রধান উপসর্গ কি? জানিয়ে দিল ICMR
ওমিক্রনের সংক্রমণ ছড়ালে প্রথমেই গলা ব্যথার উপসর্গ দেখা যাচ্ছে। এরপরই জ্বর, সর্দিকাশি, নাক থেকে জল গড়ানো, গায়ে ব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।









