নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে চলছে করোনার দাপোট। এই মারণ ভাইরাসের নতুন স্টেন ওমিক্রন গোটা বিশ্বে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আর এই মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ করোনা বিধি শিথিল করতে শুরু করেছে। আর এই ঘটনা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
আরও পড়ুনঃ পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস, ফের কংগ্রেসকে আক্রমণ মোদির


এই ঘটনা নিয়ে WHO-র জেনারেল সেক্রেটারি টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস জানিয়েছেন, “যেহেতু মাত্র ১০ সপ্তাহ আগে Omicron প্রথম শনাক্ত করা হয়েছিল, প্রায় ৯০ মিলিয়ন কেস WHO-তে রিপোর্ট করা হয়েছে যা ২০২০ তে রিপোর্ট করা সমস্ত কেসের তুলনায় বেশি।

আমরা এখন পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে মৃত্যুর হারের ক্ষেত্রে খুব উদ্বেগজনক বৃদ্ধি দেখতে পাচ্ছি।” তিনি আরও জানান, “আরও সংক্রমণ মানে আরও বেশি মৃত্যু। আমরা কোনও দেশকে তথাকথিত লকডাউনে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি না।
করোনাবিধি শিথিল করছে বিভিন্ন দেশ, যে কোন সময় আসতে পারে বিপদ, সতর্ক করলো WHO
তবে আমরা সমস্ত দেশকে তাদের মানুষকে সবরকমভাবে সুরক্ষা দেওয়ার আহ্বান জানাচ্ছি, একা ভ্যাকসিন নয়, যে কোনও দেশের জন্য আত্মসমর্পণ করা অথবা বিজয় ঘোষণা করার সময় এটা নয়। কারণ অনেক দেশ এখনও ওমিক্রনের শিখর অতিক্রম করেনি। এবং এখন সব কিছু একবারে তুলে নেওয়ার সময় নয়।”









