Narendra Modi: পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস, ফের কংগ্রেসকে আক্রমণ মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার লোকসভায় কংগ্রেসকে কার্যত তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক একই ভঙ্গিতে রাজ্যসভাতেও কংগ্রেসকে একই ভঙ্গিতে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস। এটাই সবচেয়ে কঠিন বিষয়। আমাদের ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় অসুবিধা হল পরিবারতন্ত্র। যখন কোনও পরিবার একটি দলের ওপর নিয়ন্ত্রণ করে তখন তার গুরুত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আরও পড়ুনঃ UP Election 2022: বিজেপিকে হঠাতে ভাই অখিলেশকে সমর্থন করুন, লখনউতে আহ্বান মমতার

তিনি আরও বলেন, দেশে যদি কংগ্রেস না থাকে তাহলে কী হতে পারে এটা ভেবেই মানুষ অবাক হতে শুরু করত। তাঁরা একটি বিষয়ের মধ্যে আটকে ছিল ইন্ডিয়া মানেই ইন্দিরা, ইন্দিরা মানেই ইন্ডিয়া। গান্ধী নীতি বাইরে গিয়ে কাজ করেছে কংগ্রেস। যদি গান্ধী নীতি মেনে কাজ করতে শুরু করত কংগ্রেস, তাহলে পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি পেত।

কংগ্রেসের বিরুদ্ধে কার্যত তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস যদি গান্ধীর আদর্শ মেনে চলতে শুরু করত তাহলে কংগ্রেস বলেই কিছু থাকত না। তাহলে দেশ স্বদেশী পথ অবলম্বন করে চলতে পারত। তাহলে এমার্জেন্সি বলে কোনও বিষয় থাকত না। দশকের পর দশক ধরে দুর্নীতি বলে কিছু থাকত না। সেখানে জাতপাত এবং রাষ্ট্রবাদের কোনও প্রসং আসতই না। মানুষকে নিজেদের কাজের জন্য সময় ব্যয় করতে হত না। শিখদের সঙ্গে এই ঘটনা ঘটত না। কাশ্মীরে এধরনের ঘটনা ঘটত না। এভাবে একের পর এক গুনে যেতে হত।

পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস, লাগাতার আক্রমণ বিজেপির 

পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস, লাগাতার আক্রমণ বিজেপির 
পরিবারতন্ত্রের বাইরে কিছু ভাবতেই পারে না কংগ্রেস, লাগাতার আক্রমণ বিজেপির 

তাঁর সংযোজন, কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন তাঁরা কোনও উন্নয়ন করেনি। এখন যখন তাঁরা বিরোধী শিবিরে রয়েছে, তখন উন্নয়নের কাজে গতিরোধ করছে। তাঁরা এখন রাষ্ট্র শব্দটির প্রতিবাদ করছে। যদি রাষ্ট্র শব্দটি অসাংবিধানিক হয়, তাহলে দলের নামের সঙ্গে ‘জাতীয়’ শব্দটি কেন যুক্ত রেখেছেন? এভাবে ‘আরবান নকশাল’ পন্থীদের জালে ফেলার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত