নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার লখনউতে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সমর্থনে সাংবাদিক সম্মলেন করতে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউ থেকে মমতার বার্তা, বিজেপিকে হঠাতে ভাই অখিলেশকে সমর্থন করুন এই কথা বলতেই আমি আজ উত্তরপ্রদেশে এসেছি।
আরও পড়ুনঃ Sudip Roy Barman: সোমবার বিজেপি ছেড়েছিলেন, মঙ্গলে কংগ্রেসে যোগদান সুদীপ রায় বর্মনের


তিনি আরও বলেন, ভোটের সময় জাতপাতের রাজনীতি করে বিজেপি। ক্লিন্তু ভারত নিয়ে কোনও কথা ব;লে না। ভোটের কোয়েল পাখি বিজেপি। ভোট গেলেই পাঁচ বছর আর দেখা মেলে না। উত্তরপ্রদেশ থেকে বিজেপি যাওয়া মানে ভারত থেকেও বিজেপি যাওয়া। তাই সকলকে অখিলেশ যাদবের দলকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
মমতার বক্তব্য, করোনার সময় মৃতদের লাশ গনায় ভাসিয়ে দিয়েছে বিজেপি। সেগুলোর শেষকৃত্য অবধি করেনি। কিন্তু সেই লাশ বাংলায় পৌঁছাতেই আমরা সেগুলোকে যথাযথ মর্যাদা দিয়ে শেষকৃত্য করেছি। এমন অনাচার যে শেষকৃত্য অবধি করেনি। এরপরেই তিনি বলেন, উন্নাও এবং হাথরাসে যে ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা চাক বিজেপির সরকার।
“আজকে আমার আসার সময় শুনলাম বিজেপির ম্যানিফেস্টো প্রকাশ করছে। আসলে ওটা ম্যানিফেস্টো নয়, মানিফেস্টো। উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে সেই টাকা কোথায় গেল? সেই অর্থ পিএম কেয়ার ফান্ডে গেল? অডিট হবে না বলে?” এছাড়াও তিনি আরও বলেন, আমি আবার ৩ তারিখ আসব বারাণসী যাবো। কুম্ভ মেলায় যাবেন বলে জানিয়েছেন তিনি।


বিজেপিকে হঠাতে ভাই অখিলেশকে সমর্থন করুন, সকলকে একজোট হওয়ার বার্তা মমতার
মমতার বক্তব্য, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে এবং কোভিডে বহু মানুষ মারা গেছে। তাঁদের সকলকে রেলে চাকরি দিতে হবে। আগে ম্যানিফেস্টোতে সেটা লিখুন। কোনও আইন মানেন না আপনারা। দেশের গণতন্ত্রকে ধ্বংস হতে দেওয়া হবে না। অখিলেশ জিতলে একসঙ্গে উত্তরপ্রদেশ এবং বাংলায় একজোটে শিল্প হবে। বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক।
সাত মাস ধরে কৃষকরা আন্দোলনে বসেছিল। মন্ত্রীর ছেলে তাঁদের গাড়ি চাপা দিয়ে মেরে দিল। তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত। উত্তরপ্রদেশের মহিলাদেরকে একজোট হয়ে অখিলেশকে সমর্থন জানানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।







