বদলাচ্ছে সিলেবাস, বাদ পড়ছে বাম আন্দোলন থেকে ত্রিকোণমিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেনিতে সিঙ্গুর আন্দোলন সম্পর্কে পাঠদান করা হলেও দশম  শ্রেনিতে বামপন্থী ও শ্রমিক আন্দোলন বাদ পরা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। গত বছর মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেনির সিলেবাসের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ ছেঁটে দিয়ে পরীক্ষা নেওয়ার কথা জানান হলেও করোনা পরিস্থিতির জেরে তা আর সম্ভব হয়ে ওঠেনি।

আরও পড়ুনঃপ্যারা অলিম্পিকে ফের পদক, ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ

তবে ২০২২ সালের মাধ্যমিকের পাঠ্যক্রমের ক্ষেত্রে লাঘু হতে চলেছে এই নীতি। তাই এক্ষেত্রে বাদ পড়তে চলেছে ত্রিকোণমিতি, জৈব রসায়ন সহ ভারতের বামপন্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের মত বেশ কিছু অধ্যায়। যা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে রাজ্যের এসএফআই সম্পাদক সৃজন ভট্টাচার্য।

বদলাচ্ছে সিলেবাস, বাদ পড়ছে বাম আন্দোলন থেকে ত্রিকোণমিতি
দলাচ্ছে সিলেবাস, বাদ পড়ছে বাম আন্দোলন থেকে ত্রিকোণমিতি

 

তিনি বলেন, ” ত্রিকোণমিতি না শিখলে তো ব্রিজ ই ভেঙে পড়বে” । পাশাপাশি অন্যান্য আন্দোলন বাদ দেওয়ার প্রসঙ্গে ইতিহাস বিকৃতির দাবি তুলতে শোনা যায় তাঁর মুখে।

বদলাচ্ছে সিলেবাস, বাদ পড়ছে বাম শ্রমিক আন্দোলন সহ অন্যান্য পাঠ্যক্রম

তবে এই নিয়ে সিলেবাস কমিটির তরফ থেকে জানানো হয়েছে , পাঠ্যক্রমের শেষের দিকে থাকায় বাধ্য হয়ে বাদ দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়, তাঁর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি বাদ পড়েছে জয় গোস্বামী ও মানিক বন্ধোপাধ্যায়ের লিখনি। তবে এসবে কোন রাজনৈতিক চিহ্ন দেখছেন না সিলেবাস আধিকারীকরা।

srijanbhattacharya 1531017936

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন