Weather Updates: আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, বৈশাখের সকালে গনগনে তাপ উধাও! বদলে ঠান্ডার শিরশিরানি কলকাতা ও সংলগ্ন এলাকায়। শনিবারের পর রবিবারও সন্ধ্যার পর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে। রবিবার মহানগরে ঘণ্টায় ৬৯ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতার পাশাপাশি জেলাতেও ঝড়বৃষ্টি হয়েছে। যার জেরেই দহনজ্বালা থেকে অনেকটই রেহাই পেয়েছেন বঙ্গবাসী।

আরও পড়ুনঃ অতিথিদের উপহার বিক্রি করে ১৪ কোটি টাকা পকেটে পুরেছেন ইমরান, বিস্ফোরক অভিযোগ পাক প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা যাচ্ছে, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। আজ সোমবারও রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া
আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া

তবে ঝড়,জলের জন্য সামগ্রিক ভাবে স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আরও ৪ ডিগ্রি মতো নামতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুরের দিকে অস্বস্তি থাকবে। কারণ, তাপমাত্রা ৩৪ ডিগ্রি বা তার বেশি এবং সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের বেশি থাকলে ভ্যাপসা গরম ভাব অনুভূত হয়।

কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতা জনিত অস্ব থাকবে দুপুরে। বিকেলের দিকে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দার্জিলিং কালিম্পং ছাড়া রাজ্যজুড়ে কালবৈশাখীর সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে।

আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া
আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া

আন্দামান সাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ঘনিয়েছে। বুধবার ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে সেটি। আপাতত অভিমুখ হল বাংলা বা ওড়িশা উপকূল।

আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। আগামীকাল অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম ও মেঘালয়ে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া

আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া
আজ ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কয়েক ঘন্টার মধ্যেই ৬০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া

রাজ্যের জন্য সুখবর শোনা গেলেও, উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ ফিরে আসতে চলেছে। আজ থেকেই শুরু হবে তা। যা চিন্তা বাড়ছে। মৌসম ভবনের খবর অনুযায়ী, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, চন্ডিগড় সহ একাধিক জায়গায় ঝড় ও হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু সেই বৃষ্টির স্বস্তি সাময়িক বলে জানাচ্ছে মৌসম ভবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন