নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে গদিচ্যুত ইমরান খান। তিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী বা পাকিস্তানের সাধারণ নাগরিক। পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুসারে কোন প্রধানমন্ত্রী অন্য কোন রাষ্ট্রনেতা বা ব্যক্তির কাছ থেকে যদি কোনো উপহার পান তবে তা সরকারি উপহার হিসেবে রেখে দেওয়া হয় সেই উপহার কোন প্রধানমন্ত্রী যদি নিতে চান তবে তার আসল মূল্যের অর্ধেক মূল্য দিয়ে কিনে নিতে হবে।
আরও পড়ুনঃ সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো


কিন্তু সূত্রের খবর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বেশ কিছু মূল্যবান সরকারি সম্পত্তি নিজের কাছে রেখেছেন। আর এই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম ওরঙ্গজেব। তিনি অভিযোগ করেন, ক্ষমতা হারানোর পরও বেশ কিছু সরকারি সম্পত্তি নিজের দখলে রেখেছেন ইমরান খান। এরমধ্যে রয়েছে একটি BMW X5 গাড়ি ও বিদেশি কূটনীতিকের উপহার দেওয়া একটি বন্দুক।

মরিয়মের দাবি, বিএমডব্লিউ গাড়িটি প্রধানমন্ত্রীর দপ্তরের। বিদেশি কূটনীতিবিদের ব্যবহারের জন্য ২০১৬ সালে প্রায় ৩ কোটি টাকায় এটি কেনা হয়ছিল। বর্তমান বাজারদরের হিসেবে গাড়িটির দাম প্রায় ৬ কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ খোয়াতেই ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। অন্যতম অভিযোগ, বিদেশি অতিথিদের দেওয়া উপহার বেচে দেওয়ার।



অতিথিদের উপহার বিক্রি করে ১৪ কোটি টাকা পকেটে পুরেছেন ইমরান, বিস্ফোরক অভিযোগ পাক প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, বিদেশি অতিথিদের দেওয়া উপহার সামগ্রী বিক্রি করে ১৪ কোটি টাকা নিজের পকেটে পুরেছেন ইমরান। ইমরানের বিরুদ্ধে এরকম অভিযোগ এই নতুন নয়। ৯২ সালে পাকিস্তান বিশ্বকাপ জেতার পরে সেখান থেকে প্রাপ্ত টাকা তিনি নাকি সতীর্থদের না দিয়ে নিজে নিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী হিসেবেও তার স্বভাব বদলাইনি।







