সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত শনিবার সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর হসপিটালের শুয়ে থাকার ছবি ভাইরাল হতেই দেশব্যাপী প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কি অসুস্থ মিঠুন চক্রবর্তী। মিঠুনের হাসপাতালে শুয়ে থাকা ছবি শেয়ার করেছেন বিজেপির নেতৃত্বও।

আরও পড়ুনঃ ভালো আছেন মাধবী, পরীক্ষার ফলাফলে আশঙ্কার কিছু নেই

তারপরেই দেশজুড়ে ফ্যানদের কপালে পরে ভাঁজ আর চিন্তা। তবে কি সত্যিই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন। কিন্তু ঠিক কি কারণে সুপারস্টার হসপিটালে ভর্তি হয়েছিলেন তা জানা যায়নি। অবশেষে তার সেই ছবির সত্যতা স্বীকার করে ঠিক কি কারণে মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানালেন মিঠুন পুত্র মিমো।

সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো

মিমো জানিয়েছেন, কিডনীতে ষ্টোনের কারণেই বাবাকে বেঙ্গালোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন তিনি অনেকটা সুস্থ। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো

সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো

সুস্থ আছেন মিঠুন, ঠিক কি কারণে ভর্তি হয়েছিলেন মেগাস্টার? জানালেন পুত্র মিমো

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাশ্মীর ফাইলস’-এ অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। ছবির পর্দায় মিঠুনকে ফিরে পেয়ে আপ্লুত হয়েছিলেন তাঁর অনুরাগীরা। ছবির বাইরে বেশ কিছু রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। তবে সূত্রের খবর অনুযায়ী, আপাতত বিশ্রামেই থাকতে হবে মিঠুন চক্রবর্তীকে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত