নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন ধরেই রাজ্যে স্কুল খোলার দাবি তুলছিলেন অভিভাবক, শিক্ষক থেকে সমাজকর্মীরা। দেই দাবিকা মান্যতা দিয়ে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল আগেই খুলেছে রাজ্যে। পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালু করা হয়েছিল প্রাথমিক পড়ুয়াদের জন্যে। কিন্তু তা নিয়েও কম বিতর্ক হয়নি। তাই এবার সরাসরি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলছে বুধবার থেকে।
আরও পড়ুনঃ ৩৮৩ টি ট্রেন বাতিল করল রেল, তালিকায় রয়েছে বহু লোকাল।


স্কুলও খুলছে বুধবার ১৬ ফেব্রুয়ারি থেকে। খুলে যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। স্কুল খোলার প্রস্তুতিপর্বে সমস্ত প্রাথমিক স্কুলে নির্দেশিকা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে এই কোভিড আবহে স্কুল পরিচালনা করতে হবে। বলা হয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলতে। ১০০ শতাংশ পড়ুয়া এবং শিক্ষককে পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধি।
শিক্ষা দফতর থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে কীভাবে ক্লাস হবে তার গাইডলাইন দেবে প্রাথমিক বোর্ড এবং উচ্চ প্রাথমিক স্কুলের ক্ষেত্রে তা জানাবে মাধ্যমিক বোর্ড। ১৬ তারিখ থেকেই বাচ্চাদের মিড-ডে মিল দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের অন্যান্য অশিক্ষক কর্মীরা আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকেই স্কুলে যেতে পারবেন। পরের দিন থেকে যেহেতু কচি কাঁচারা স্কুলে আসবে, তাই এ দিন স্যানিটাইজেশন-সহ স্কুল পরিষ্কারের কাজ করা হবে দিনভোর। আগামীকাল স্কুল পড়ুয়াদের জন্যে খুলে যাওয়ার আগে কোভিড নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সচেষ্ট হয়েছে স্কুল শিক্ষা দফতর।


রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচী বাতিল করে দেওয়ার কথা। সোমবার নয়া কোভিড গাইডলাইন জারি করে এ কথা জানিয়েছে নবান্ন। তবে স্কুল খুললেও কঠোর বিধি মেনে চলতে হবে পড়ুয়া এবং শিক্ষকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু হবে। যে সমস্ত স্কুলে হোস্টেল রয়েছে, প্রয়োজনের ভিত্তিতে সেগুলিও খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়।
প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলছে বুধবার থেকে, কি কি নিয়ম মানতে হবে পড়ুয়াদের?

• স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশেষ নজর দেওয়া হয়েছে
• স্কুল শুরুর আগে ৩০ মিনিট আগে পৌঁছতে হবে ছাত্রছাত্রীদের
• ১৫ তারিখ থেকে সকল শিক্ষক-শিক্ষাকর্মীরা স্কুলে উপস্থিত হতে পারবেন
• স্কুলের সব রুম সঠিকভাবে স্যানিটাইজেশন করতে হবে
• প্রয়োজনে হোস্টেল খুলে দেওয়া যেতে পারে
• ১৬ তারিখ থেকে মিড ডে মিল দেওয়া হবে, সেই জন্য মঙ্গলবারের মধ্যে সমস্ত ব্যবস্থা নিতে হবে







