নজরবন্দি ব্যুরোঃ নন-ইন্টারলকিংয়ের কাজ, কুয়াশা, খারাপ আবহাওয়া, বাড়বাড়ন্ত কোভিড সহ একাধিক কারণে দেশে প্রায়ই বাতিল করা হয় ট্রেন। কিন্তু ইদানিং সেই ট্রেন বাতিলের সংখ্যা এতটাই বেড়েছে যে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট আপলোড করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। তাই যদি মঙ্গলবার কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তবে বাতিল হওয়া ট্রেনের সর্বশেষ আপডেট দেখে রাখুন।
আরও পড়ুনঃ তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন? শুক্রবার কালীঘাটে বৈঠক

আজ, ১৫ই জানুয়ারি মঙ্গলবার দেশজুড়ে ৩৮৩ টি ট্রেন বাতিল করেছে রেল। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে এক্সপ্রেস, সুপার-ফাস্ট ট্রেন ও লোকালও। বাতিল হয়েছে হাওড়া এবং শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেনও। মোট ৩৮৩ টি ট্রেন বাতিলের পাশাপাশি ২০ টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা রয়েছে। পাশাপশি ২১ টি ট্রেনের সময় বদল করা হয়েছে। ১২ টি ট্রেনকে চালানো হচ্ছে ঘুরপথে। অর্থাৎ রুট বদল করা হয়েছে।

করোনার জেরে এমনিতেই রেলের তরফে কম ট্রেন চালানো হচ্ছে ৷ তার উপর ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হচ্ছে ৷ এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সেই কারনেই যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া হয়৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন এখানে।
৩৮৩ টি ট্রেন বাতিল করল রেল, দেখে নিন হাওড়া শিয়ালদহের চিত্র।

| ট্রেনের নাম | সময় |
| SEALDAH (SDAH) – BARRACKPORE (BP) | 13:42 |
| SEALDAH (SDAH) – NAIHATI JN (NH) | 10.45 |
| SEALDAH (SDAH) – NAIHATI JN (NH) | 13:07 |
| SEALDAH (SDAH) – HABRA (HB) | 12:00 |
| SEALDAH (SDAH) – HABRA (HB) | 13:32 |
| SEALDAH (SDAH) – KOMAGATA MARU BUDGE (KBGB) | 22:04 |
| SEALDAH (SDAH) – LAKSHMIKANTPUR (LKPR) | 12:50 |
| SEALDAH (SDAH) – DIAMOND HARBOUR (DH) | 12:35 |
| HOWRAH JN (HWH) – CHANDANPUR (CDAE) | 17:55 |
| HOWRAH JN (HWH) – BRMH (BRMH) | 07:40 |
| HOWRAH JN (HWH) – BRMH (BRMH) | 16:05 |
| HOWRAH JN (HWH) – BANDEL JN (BDC) | 14:40 |
| HOWRAH JN (HWH) – SINGUR (SIU) | 19:15 |
| HOWRAH JN (HWH) – HARIPAL (HPL) | 06:52 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 10:20 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 13:38 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 16:10 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 17:42 |
| HOWRAH JN (HWH) – TARAKESWAR (TAK) | 20:05 |
| HOWRAH JN (HWH) – PUNDOOAH (PDA) | 11:42 |
| HOWRAH JN (HWH) – MEMARI (MYM) | 13:43 |



