তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন? শুক্রবার কালীঘাটে বৈঠক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার জরুরী বৈঠক ডেকে জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ জন সদস্য নিয়ে তৈরি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন? তা নিয়ে এখনও অবধি কিছুই ঘোষণা হয়নি। তাই এদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Dev: নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩ টে নাগাদ কালীঘাটে হবে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন ছাড়া এই মুহুর্তে দলে কোনও পদাধিকারীরা নেই। তাই নতুন পদে কারা বসবেন তাই নিয়ে হবে এদিনের বৈঠক। শুক্রবার বাকি পদে কারা থাকবেন? একইসঙ্গে ওই দিনের বৈঠকে কারা উপস্থিত থাকবেন? তা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা শুরু হয়েছে।

শনিবার কালীঘাটে ২০ জনের যে জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করা হয়েছিল সেখানে ছিল অমিত মিত্র, যশবন্ত সিনহা, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, বুলুচিক বারিক, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল, যশবন্ত সিনহা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, গৌতম দেবের।

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন, নির্ধারণ করবেন মমতা 

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন, নির্ধারণ করবেন মমতা 
তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে কোন পদে কারা থাকবেন, নির্ধারণ করবেন মমতা 

বাংলা থেকে একাধিক নেতাদের জাতীয় কর্মসমিতিতে রাখা হলেও সংখ্যায় অনেকটাই কম অন্যান্য রাজ্যের নেতারা। তাঁদের কী জাতীয় কর্মসমিতিতে যুক্ত করবে তৃণমূল? সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, দলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন। তিনি সিদ্ধান্ত নেবেন কে কোন পদে থাকবেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন