নবান্নের বড় রদবদল, জেলা থেকে কলকাতা— পুলিশের গুরুত্বপূর্ণ পদে বদলি ১৫ আধিকারিকের

নবান্নের বিজ্ঞপ্তিতে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। আইবি, সিআইডি, কলকাতা পুলিশ ও বিভিন্ন জেলা মিলিয়ে ১৫ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের বদলি ও পদোন্নতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের পুলিশ প্রশাসনে ফের বড়সড় রদবদল করল নবান্ন (Nabanna)। জেলা পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা শাখা, সিআইডি (CID), আইবি (Intelligence Branch) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে মোট ১৫ জন আইপিএস (IPS) ও পশ্চিমবঙ্গ পুলিশ (WBPS) আধিকারিকের বদলি ও পদোন্নতির নির্দেশ জারি হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে একাধিক পুরনো বদলির নির্দেশও সংশোধন করা হয়েছে।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অঞ্জন চক্রবর্তীর আগের বদলির নির্দেশ বাতিল করে তাঁকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র আইজিপি (IGP) পদে নিয়োগ করা হয়েছে। এতদিন তিনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)-এর ডিআইজি (DIG) হিসেবে কর্মরত ছিলেন।

আইপিএস সুমনজিৎ রায়কে আইবি-র আইজিপি (বর্ডার) পদে পাঠানো হয়েছে। অন্যদিকে আইপিএস রশিদ মুনির খান পদোন্নতি পেয়ে হেডকোয়ার্টার্সের আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর ডিসি পদে থাকা আইপিএস প্রদীপ কুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। তাঁর জায়গায় এসটিএফ-এর নতুন ডিসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অম্লান কুসুম ঘোষ। তিনি এতদিন হাওড়া পুলিশ কমিশনারেটের (Howrah Police Commissionerate) নর্থ ডিসি ছিলেন।

কৃষ্ণনগর (Krishnanagar) পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক করা হয়েছে। একই সঙ্গে হাওড়া ডিসি (সেন্ট্রাল) হিসেবে তাঁর পূর্ববর্তী বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।

রানাঘাট (Ranaghat)-এর এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডির অ্যাডিশনাল এসপি পদে নিয়োগ করা হয়েছে। ডব্লিউবিপিএস আধিকারিক শৌভনিক মুখোপাধ্যায়কে হাওড়া গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া ডব্লিউবিপিএস অফিসার সন্দীপ সেনকে ঝাড়গ্রাম (Jhargram) জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। এর আগে তিনি খড়গপুর (Kharagpur)-এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন। অপরদিকে, ডব্লিউবিপিএস অফিসার শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন (Sundarban) পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হিসেবে নিয়োগ করা হয়েছে।

এই রদবদলের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলা পুলিশের প্রশাসনিক কাঠামোয় নতুন করে দায়িত্ব বণ্টন করা হল। প্রশাসনিক কার্যকারিতা আরও বাড়ানো এবং বিভিন্ন শাখায় সমন্বয় জোরদার করতেই এই বদলির সিদ্ধান্ত বলে প্রশাসনিক মহলের একাংশের অনুমান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন